পণ্যের স্বল্পতা নেই, দামে স্বস্তি আনার চেষ্টা হচ্ছে: টিটু

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৩:৩১ পিএম

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো স্বল্পতা নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বলেছেন, তবে নিত্যপণ্যের দাম নিয়ে স্বস্তিতে আসার চেষ্টা করছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সমঝোতা বিষয়ক চুক্তি সইয়ের পর এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আহসানুল ইসলাম টিটু বলেন, সরকার নিত্যপণ্যের দাম নিয়ে স্বস্তিতে আসার চেষ্টায় আছে। বাজারে নিত্যপণ্যের কোনো স্বল্পতা নাই।

‘চালের দাম নিয়েও কোনো অস্বস্তি নাই। তেলের দাম কমেছে। কোনো পণ্যের স্বল্পতা নাই,’ যোগ করেন তিনি।

টিটু বলেন, চিনির মজুদ পর্যাপ্ত। খোলা চিনি ১৪০ টাকা এবং প্যাকেট চিনি ১৪৫ টাকার বেশি হবে না।

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজার নিয়ন্ত্রণে সার্বক্ষণিক তদারকি চলছে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সরবরাহ ব্যবস্থার উন্নতি করতে চাই। পরিবহণ ব্যবস্থায় যাতে ঝামেলা না হয় তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছি।

এদিকে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি প্রক্রিয়াধীন আছে জানিয়ে তিনি বলেন, পেঁয়াজের অনুমোদন পাওয়া গেছে। দাম নিয়ে আলোচনা চলছে। দাম কমানোর সঙ্গে সঙ্গে পেঁয়াজ চলে আসবে। সাথে সাথে পেঁয়াজ চলে আসবে।

আরবি
আওয়ামী সরকার পতনের ১০ মাসেও সিন্ডিকেটের খপ্পর থেকে মুক্ত হয়নি রাজধানীর নিত্যপণ্যের বাজার। মাত্র চারদিনে কেজিতে সোনালি মুরগির দাম বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা।
বর্তমান বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জিনিসপত্রের দাম আগের বছরের চেয়ে বাড়েনি। তবে আরো কমানোর চেষ্টা করছে সরকার। কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্যি বলেও...
নিত্যপণ্যের দাম আগের চেয়ে কমেছে তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
বিগত এক যুগের মধ্যে গত অর্থবছরে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি ছিলো বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর