রাজস্ব আহরণ সরকারের বড় চ্যালেঞ্জ: এফবিসিসিআই

আপডেট : ০১ জুন ২০২৩, ০৯:৩৪ পিএম

২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে সরকারের দীর্ঘ মেয়াদি উন্নয়ন পরিকল্পনা থাকলেও রাজস্ব আহরনকে সরকারের বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

আর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) বলছে জনগণের সম্পৃক্ততা বাড়ানো গেলে রাজস্ব আহরণ এবং বাজেট বাস্তবায়ন সম্ভব। 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাজেট প্রস্তাবনা পেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ব্যবসায়ী এই দুই সংগঠনের নেতারা। 

এদিন বিকেলেই জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। 'দেড় দশকের উন্নয়নের পর স্মার্ট বাংলাদেশের অগ্রগতি' শিরোনামের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ছয় শতাংশে আটকে রেখে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে সাড়ে ৭ শতাংশ। 

ব্যয়ের জোগান মেটাতে রাজস্ব খাত থেকে ৫ লাখ ৩ হাজার ৯০০ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এর পর ঘাটতি থাকবে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। ঘাটতির জোগান দেশ-বিদেশ থেকে ঋণ করে মেটানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এর মধ্যে বিদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯০ এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা ঋণ নেয়া হবে। 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বাজেটে কর হার কি হলো সেই বিষয়ে পরিস্কার ধারণা না পেলেও তিনি বলেন লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ বড় চ্যালেঞ্জ হবে।

তিনি বলেন, বিশ্বমন্দার মাঝেও নির্বাচন এবং আগামীর উন্নয়ন পরিকল্পনা মাথায় রেখেই বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। 

তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা খাতে ভুর্তুকি বাড়ানোয় দরিদ্র জনগণ উপকৃত হবে। একই সাথে ব্যক্তি করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা করাকে ইতিবাচক বলেও জানান তিনি। 

অন্যদিকে ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার মো. সমীর সাত্তার বলেন কিছু ক্ষেত্রে বাজেটকে সাধুবাদ জানানোর যায়না, বরং এটি হয়েছে হাইব্রিড। তবে রাজস্ব আহরণসহ বাজেট বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন: স্বাস্থ্যে বরাদ্দ বাড়লেও পরিকল্পনা ও লক্ষ্যের অভাব

অন্যদিকে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) বলছে, দাতা সংস্থা আইএমএফ’র সুপারিশেই বাজেট প্রণয়ন এবং এর সূচকগুলোর সাথে বাস্তবের মিল নেই। 


একাত্তর/জো

জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।
১৫ শতাংশের কাছাকাছি থাকা সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিসহ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর