কাঁচাবাজারে স্বস্তি, চাল-মুরগির দাম অস্বাভাবিক

আপডেট : ২০ জুন ২০২৫, ০৩:৩০ পিএম

আওয়ামী সরকার পতনের ১০ মাসেও সিন্ডিকেটের খপ্পর থেকে মুক্ত হয়নি রাজধানীর নিত্যপণ্যের বাজার। মাত্র চারদিনে কেজিতে সোনালি মুরগির দাম বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা। আর নতুন চাল বাজারে আসার পরও চালের দাম কেজিতে বেড়েছে চার থেকে পাঁচ টাকা। তবে সহনশীল অবস্থা বিরাজ করছে সবজির বাজারে। কমেছে ডিমসহ বেশিরভাগের সবজির দাম।

গত মাসে এই একই সময়ে আলু কেজিতে বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে, বর্তমানে যার মূল্য ২০ থেকে ২৫ টাকা। যে পেঁয়াজের দাম ১০০ ছিলো, তা এখন ৫০ থেকে ৬০ টাকা।

১০ মাসে সরকার পরিবর্তনে বেশিরভাগ সবজির দাম কমেছে, সর্বনিম্ন ২০ টাকা কেজিতেও মিলছে পটল, পেঁপের মতো পণ্য। ডিম বিক্রি হচ্ছে হালি ৪০ টাকায়, যা ছিলো ৫০ টাকার ওপরে।

তবে সিন্ডিকেটের ভূত চেপেছে মুরগি বাজারে। মাত্র চারদিনে কেজি প্রতি সোনালি মুরগির দাম ২৪০ থেকে এক লাফে ৩৩০ গিয়ে ঠেকেছে। চালের বাজারেও একই অবস্থা, সপ্তাহে কেজিতে বেড়েছে চার থেকে পাঁচ টাকা।

আমদানি নির্ভর মশলাসহ বেশিরভাগের দামই বাড়তি। গত ১০ মাসে শুধু তেলের দামই লিটারে বেড়েছে ১০ থেকে ১২ টাকা।

একাত্তর/আরএ
ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে ডলার সংকট কিছুটা কমে এসেছে।
বর্তমান বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জিনিসপত্রের দাম আগের বছরের চেয়ে বাড়েনি। তবে আরো কমানোর চেষ্টা করছে সরকার। কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্যি বলেও...
ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যবসার ক্ষেত্রটি বেশ জটিল। এই জটিল জিনিস ভাঙা বেশ কঠিন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রকৃত ব্যয় ও লুণ্ঠনমূলক ব্যয়ের পরিমাণ অবিলম্বে নির্ধারণ করে জড়িতদের শাস্তির আওতার দাবি জানিয়েছেন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর