ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় দুই বাংলাদেশি গুরুতর আহত

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৩:২৪ পিএম

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত দুই বাংলাদেশিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বালেশ্বর স্টেশন থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় আহত বাংলাদেশিদের কটকের হাসপাতালে পাঠানো হয়েছে। তারা নিজেদের সম্পর্কে তথ্য দেওয়ার পরিস্থিতিতে ছিল না। 

সেখানকার চিকিৎসক টি সুরেশ কুমার গুপ্তা জানান, ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে দুইজন বাংলাদেশি যাত্রী এখানে ভর্তি হয়েছেন। যদিও তাদের নাম এখনও পর্যন্ত জানা যায়নি। তাদের উভয়ের শরীরের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, শরীরের ত্বকের অবস্থা ভালো না। তাদের উন্নত চিকিৎসার জন্য উভয়কেই ওড়িশার কটকে শ্রী রামচন্দ্র ভঞ্জ (এসসিবি) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাংলাদেশিদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

বাংলাদেশী যাত্রীদের দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা করে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন কার্যালয় শুক্রবার রাতেই একটি বিবৃতি দেয়। ওই বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনা কবলিত কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেনটিতে অনেক বাংলাদেশি চিকিৎসার জন্য যাতায়াত করেন। এই বিবেচনায় ওই দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এবং ওড়িশার রাজ্য সরকারের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা।

এছাড়াও দুর্ঘটনা কবলিত বাংলাদেশিদের তথ্যের জন্য উপ-হাইকমিশনের হটলাইন নম্বরে (+৯১৯০৩৮৩৫৩৫৩৩) যোগাযোগের জন্য অনুরোধ করা হয় বিবৃতিতে।

সাধারণত করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি করে প্রচুর বাংলাদেশি ভেলোরে যান চিকিৎসা করাতে। কলকাতা হয়ে যারা চেন্নাইতে চিকিৎসা করাতে যান, তাদের অন্যতম বাহন এই ট্রেনটি। সেক্ষেত্রে সাধারণ মানুষের পাশাপাশি বহু রোগীরও আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি পড়াশোনার উদ্দেশ্যেও কলকাতা হয়ে চেন্নাইতে যান অনেক বাংলাদেশি শিক্ষার্থী।


একাত্তর/জো

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর