ইমরানের সংবাদ প্রকাশে সেনাবাহিনীর নিষেধাজ্ঞা

আপডেট : ০৪ জুন ২০২৩, ১০:৫৩ এএম

সেনাবাহিনী ও সরকারের সঙ্গে তুমুল বিরোধের জেরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা দিল পাক-সেনাবাহিনী। 

সম্প্রতি গণমাধ্যম মালিকদের ডেকে এক গোপন বৈঠকে এই নির্দেশনা দেওয়ার পর দেশটির অধিকাংশ টিভি ও সংবাদপত্র থেকে ইমরান খানের সংবাদ উধাও হয়ে যায়। খবর: দ্য ইন্টারসেপ্ট।

গত বছর অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারানোর পর থেকেই প্রায় প্রতিদিনই ইমরান খান দেশটির গণমাধ্যমের শিরোনাম হয়েছেন। গত ৯ মে তাকে গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংসতা চালায় তার সমর্থকরা। ফলে আরও ফলাও করে প্রচার হতে থাকে ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সংবাদ।

পিটিআই নেতা বাবর আওয়ান দাবি করেন, চলতি সপ্তাহে ইসলামাবাদে গোপন ওই বৈঠক হয়। বৈঠকে যোগ দেওয়া বাধ্যতামূলক ছিল। এতে ইমরান খানের সব ধরনের সংবাদ বন্ধ করতে সরাসরি নির্দেশ দেওয়া হয়।

একাধিক সাংবাদিক তাকে এ তথ্য নিশ্চিত করেছে বলে জানান বাবর।  

সামরিক বাহিনী অবশ্য এই নিয়ে লিখিতভাবে সুস্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি। কিন্তু দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি এরপর একটি আদেশ জারি করে। তাতে বলা হয়, ‘ঘৃণাত্মক, দাঙ্গাবাজ, তাদের সহায়তাকারী এবং অপরাধীদের’ কভারেজ দেওয়া যাবে না। 

নির্দেশনায় ইমরান খানের নাম সরাসরি না থাকলেও এর অর্থ স্পষ্ট বলে মনে করছেন সাংবাদিকরা।

আরও পড়ুন: কুইবেকে জোয়ারের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

এদিকে, ইমরান খানকে গ্রেপ্তারের জেরে সহিংসতার পর গ্রেপ্তার হওয়া সমর্থকদের অধিকাংশকেই মুক্তি দিয়েছে ইসলামাবাদের আদালত। পিটিআইর নেতা আলী আওয়ান দাবি করেন, ৩৪টি মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া মোট ৭১৬ জনের মধ্যে ৬৯১ জনকে মুক্তি দেওয়া হয়েছে। 


একাত্তর/জো

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর