সিলেটে বিএনপির ৪৩ নেতা আজীবন বহিষ্কার

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৪:২৬ পিএম

দলের সিদ্ধান্ত না মেনে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় দলের বর্তমান ও সাবেক ৪৩ নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। তাদের মধ্যে যুবদলের এক মেয়র প্রার্থী, ৩৮ জন ওয়ার্ড কাউন্সিলর ও চার জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রয়েছেন। 

সোমবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই এক চিঠিতে এ খবর জানা যায়। 

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শনিবার রাতে ২৪ ঘণ্টার সময় দিয়ে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে পাঁচ জন নেতা জবাব দিলেও প্রতিদ্বন্দ্বিতা থেকে কেউ সরে আসেননি। তাই দল এমন সিদ্ধান্ত নিয়েছে। 

তবে কেন্দ্রীয় বিএনপির কারণ দর্শানোর নোটিশের তালিকায় ৪১ জনের নাম থাকলেও দুই জনের নাম বাদ পড়ায় বহিষ্কারের তালিকায় তাদের সংযুক্ত করা হয়েছে। সোমবার রাতে কেন্দ্র থেকে মহানগর বিএনপির কাছে বহিষ্কারের আদেশ এসেছে।

এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিষয়টি আমাদের কেন্দ্র থেকে জানানো হয়েছে।


একাত্তর/এসি

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর