পাহাড়ে নিহত সেনার পরিবারে সেনাবাহিনীর ঘর হস্তান্তর

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৪:২৩ পিএম

পাহাড়ে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনা বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমানের পরিবারে একটি ঘর হস্তান্তর করা হয়েছে। তার আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ঘরটি হস্তান্তর করা হয়। চার তলা ভিতের ওপর ঘরটির এক তলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন হয়েছে।

রোববার দুপুরে পটুয়াখালী সদরের পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের টাউন বলগাছিয়ায় নিহত সেনা সদস্যের বাড়িতে এ ঘর হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী প্রধানের পক্ষে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা ঘরটি হস্তান্তর করেন। 

এসময় সেনা বাহিনীর অন্য কর্মকর্তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন- হাবিবুর স্ত্রী সাবিনা ইয়াসমিন, ছেলে মো. হাসিব হোসেন ও হাসিব বিন হাসান, পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, মেয়র মহিউদ্দিন আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। 

পরে জিওসি হস্তান্তর করা ঘরটি ঘুরে দেখেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান। 

image


এক প্রতিক্রিয়ায় সাবিনা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামী দিনেও সেনাবাহিনী তাদের পাশে থাকবে এবং তাদের পরিবারের প্রতি দৃষ্টি রাখবে এটাই কামনা। 

মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা বলেন, দেশের সার্বভৌমের জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর। সেনা বাহিনী তার পরিবারের পাশে রয়েছে, থাকবে। 

আরও পড়ুন: র‌্যাব পরিচয়ে ডাকাতি করা দুই দুর্বৃত্ত আটক

গত বছরের দুই ফেব্রুয়ারি রুমা জোনে দায়িত্বরত অবস্থায় জেএসএস সন্ত্রাসীদের গুলিতে নিহত হন হাবিবুর। 

তিনি ১৯৯২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। ৩০ বছর তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। 


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর