র‌্যাব পরিচয়ে ডাকাতি করা দুই দুর্বৃত্ত আটক

আপডেট : ০৬ জুন ২০২৩, ১০:৩৬ এএম

কুমিল্লায় র‌্যাব সদস্য পরিচয় দিয়ে ডাকাতি করা চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের তাড়া খেয়ে পালিয়েছে আরও তিন জন। এসময় র‌্যাব লেখা দুইটি কটি, হাতকড়া, ওয়াকিটকি, খেলনা পিস্তল, পিস্তল কভার এবং মোবাইল ফোন ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। 

সোমবার রাত পৌনে ৯টার দিকে জেলার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া নামক স্থানে একটি যাত্রীবাহী বাস থেকে একজনকে এবং তার দেওয়া তথ্যে পরে আরও একজনকে আটক করা হয়।

তারা হলেন- নাটোরের সিংড়া উপজেলার ডাকমণ্ডপ বাজার এলাকার মো. আল শাহারিয়ার (৩০) ও যশোরের ঝুমঝুম বুট এলাকার মো. মনির (৪৭)। পালিয়ে যাওয়ার হলেন- ফরিদপুরের মানিক (৩৫), নোয়াখালীর মোস্তফা (৪০), বরিশালের ইউনুছ (৫০)।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, বাসে তল্লাশিকালে শাহারিয়ার নিজেকের র‌্যাব সদস্য বলে পরিচয় দেয়। পরে আমার নিশ্চিত হই তিনি র‌্যাবের সদস্য নন। 

জিজ্ঞাসাবাদে তিনি জানান, তারা চার জন র‌্যাবের পরিচয় নিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণা ও ডাকাতি করে আসছিলেন। একই সঙ্গে তিনি জানান, ওই চার জন কুমিল্লার নিমসার বাজার থেকে ঢাকা দিকে আসছে।

আরও পড়ুন: সিলেটে বিএনপির ৪৩ নেতা আজীবন বহিষ্কার

পুলিশ সুপার জানান, এমন খবরে পুলিশ চেক পোস্ট বসায়। ওই গাড়িকে থামানোর সঙ্কেত দিলেও তারা দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে ধাওয়া করে প্রাইভেটকারসহ একজনকে আটক করা হয়। তবে এসময় বাকিরা পালিয়ে যায়। 

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশ সুপার রহমত উল্লাহ। 


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর