মেসিকে নিয়ে তথ্যচিত্র বানাচ্ছে অ্যাপেল টিভি প্লাস

আপডেট : ০৭ জুন ২০২৩, ০৩:২৯ পিএম

লিওনেল মেসির ওপর চার পর্বের তথ্যচিত্রের সিরিজ সম্প্রচারের ঘোষণা দিয়েছে স্ট্রিমিং প্লাটফর্ম অ্যাপেল টিভি প্লাস। এতে কাতার বিশ্বকাপে সাত গোল করার পাশাপাশি নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেয়া ফুটবল মেগা স্টারকে নিয়ে ‘পর্দার আড়ালের অনেক দৃশ্যপট’ থাকবে।

অ্যাপেল টিভি এক বিবৃতিতে জানায়, তথ্যচিত্রে নিজের মুখেই আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে নিজের অসাধারণ ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন মেসি। তুলে ধরেছেন বিশ্বকাপ জয়ের নেপথ্যে বিভিন্ন ঘটনাপ্রবাহ।

তবে, এটি কখন সম্প্রচার করা হবে তা নিয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। স্মাগলার ইন্টারটেইনমেন্টের ব্যানারে তথ্যচিত্রের বেশ কিছু দৃশ্য চিত্রায়িত হয়েছে প্যারিস, কাতার ও আর্জেন্টিনায়।

সিরিজটিতে ২০০৫ সালে আর্জেন্টিনা দলে অভিষেক হওয়া মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের খুঁটিনাটি জানা যাবে। অভিষেক ম্যাচে বদলী হিসেবে খেলতে নামার মাত্র দুই মিনিট পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে। সেই সঙ্গে রয়েছে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে পরাজিত হওয়া মেসির বিভিন্ন ঘটনাপ্রবাহ।

গত বছর ক্যারিয়ারের পঞ্চম আসরে এসে বিশ্বকাপ ট্রফি গ্রহণের দৃশ্য প্রদর্শনের মাধ্যমে শেষ হবে সাত বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী কিংবদন্তী ফুটবল তারকাকে নিয়ে গড়া এই তথ্যচিত্র।

এই মাসের শুরুতেই প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী মেসি। ক্লাবটির হয়ে দুই মৌসুমে ৭৫ ম্যাচে  ৩২ গোল করেছেন তিনি। সেই সঙ্গে জয় করেছেন লিগ ওয়ানের দুই শিরোপা।

আরও পড়ুন: কোথায় যাচ্ছেন লিওনেল মেসি?

আগামীতে কোন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন সেটি নিশ্চিত করেননি মেসি। গণমাধ্যম ও বিভিন্ন সূত্রমতে আকর্ষণীয় অর্থের বিনিময়ে সৌদি আরবের একটি ক্লাবের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপার স্টার।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
মাঠের ভেতর প্রতিপক্ষকে বলের জাদুতে নাচাতে অভ্যস্ত যিনি, সেই লিওনেল মেসিও এবার মেজাজ হারিয়ে বসেছেন! প্রতিপক্ষের মুখ, মাথা কিংবা ঘাড়ে হাত না দেয়ার নিয়ম লঙ্ঘন করায় মেজর লিগ সকার ডিসিপ্লিনারি কমিটির...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
দেশের শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
ঢাকা শহরের যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রাজধানীর রাস্তাঘাট বারবার খোঁড়াখুঁড়ির ভোগান্তি এড়াতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর