সাতক্ষীরায় শিশুকে ধর্ষণচেষ্টার আসামি ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৫:২৮ পিএম

সাতক্ষীরায় সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার দুপুর আড়াইটায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জিএম গালিব খবরটি নিশ্চিত করেছেন।  

জানা গেছে, গ্রেপ্তার আলফাজ হোসেনের (৪৫) বাড়ি কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গারাখালি গ্রামে। 

মেজর গালিব জানান, গত ৬ জুন কলারোয়ার গারাখালি গ্রামে এক প্রতিবেশীর সাড়ে চার বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেন আলফাজ। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তিনি পালিয়ে যান। 

এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে কলারোয়া থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি আলফাজ বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।

আরও পড়ুন: প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর কারাগারে

পরে গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তাকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

মেজর গালিব আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।


একাত্তর/এসজে

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর