কাজাখস্তানে বজ্রপাত থেকে দাবানল, ১৪ জন নিহত

আপডেট : ১১ জুন ২০২৩, ১১:০৪ এএম

উত্তর-পূর্ব কাজাখস্তানে বজ্রপাত থেকে শুরু হওয়া দাবানলে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

শনিবার দেশটির জরুরী পরিস্থিতি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ৩১৬ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। উচ্চ তাপমাত্রা ও বাতাসের পরিবর্তনের দিক প্রতিক্রিয়া সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বাড়িগুলো নিরাপদ রয়েছে।

এর আগে তারা জানায়, আগুনে গ্রাস হওয়া ৬০ হাজার হেক্টর বনভূমিতে আটকা পড়া বনকর্মীদের খুঁজতে অনুসন্ধান চলছে। 

এদিকে কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ শনিবার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রী ইউরি ইলিনকে বরখাস্ত করেছেন।

এক হাজারেরও বেশি মানুষ আগুন নেভানোর প্রচেষ্টায় অংশ নিচ্ছেন, যাদের বেশিরভাগই প্রতিরক্ষা এবং জরুরী পরিস্থিতি মন্ত্রণালয়ের। 

আরও পড়ুন: ‘পাল্টা আক্রমণ শুরু হয়েছে’, জেলেনস্কির স্বীকারোক্তি

প্রাক্তন সোভিয়েত দেশটির স্থানীয় কর্তৃপক্ষের মতে, বৃহস্পতিবার বজ্রপাতের মাধ্যমে বিশাল দাবানলের সূত্রপাত হয়। 

এ ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তোকায়েভের প্রতি সমবেদনা জানিয়েছেন।


একাত্তর/এসজে

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, শক্তিশালী এল নিনোর প্রভাবে সামনের দিনগুলোতে তাপপ্রবাহ, খরা ও দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বিভিন্ন অঙ্গরাজ্যে দাবানল, বিদ্যুৎ বিভ্রাট এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের দুই কাউন্টিতে বজ্রপাত থেকে সৃষ্ট দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় বহু মানুষ ঘরছাড়া হয়েছে এবং ঐতিহাসিক চাইনিজ ক্যাম্প শহরের বড় অংশ পুড়ে গেছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর