ইউক্রেনকে বিপুল অঙ্কের সামরিক সহায়তার ঘোষণা কানাডার

আপডেট : ১১ জুন ২০২৩, ১২:৩৮ পিএম

ইউক্রেনে অঘোষিত সফরে এসে কিয়েভকে আরও ৫০০ মিলিয়ন কানাডিয়ান ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শনিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউক্রেনে এই অঘোষিত সফরে এসেছেন। খবর: রয়টার্স। 

সফরে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে ইউক্রেনের পাল্টা আক্রমণে সমর্থন যোগাতে কিয়েভকে আরও ৫০ কোটি কানাডিয়ান ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন ট্রুডো।

পূর্ব ঘোষণা ছাড়াই শনিবার রাজধানী কিয়েভে আকস্মিক সফরে এলেও ট্রুডোকে বিমানবন্দরে গার্ড অব অনার দেওয়া হয়। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে জানান, তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার প্রতিনিধি দলকে ইউক্রেনে স্বাগত জানিয়েছেন।

ট্রুডো জেলেনস্কিকে বলেন, যতদিন প্রয়োজন তারা ইউক্রেনের পাশে আছেন।

রাশিয়ার হামলা শুরুর পর কিয়েভকে প্রচুর আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে সহায়তা করেছে কানাডার সরকার।

আরও পড়ুন: সুইডেনে বন্দুক হামলায় কিশোর নিহত, আহত তিনজন

শনিবারেই জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের পর রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেয়া হচ্ছে বলে প্রথমবারের মতো প্রকাশ্যে ঘোষণা দেন জেলেনস্কি। 


একাত্তর/জো

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর