নিজেকে সেরা মানতে নারাজ পেপ গার্দিওলা

আপডেট : ১২ জুন ২০২৩, ০৪:২২ পিএম

পেপ গার্দিওলার অধীনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। গার্দিওলার গায়ে ইতিহাস সেরা কোচের ট্যাগ। তবে, এই স্প্যানিশ ম্যানেজার মানতে নারাজ। সিটিজেনদের হয়ে ধরে রাখতে চান পারফর্ম্যান্সের ধারাবাহিকতা। 

ক্লান্ত, শান্ত, তুষ্ট... চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর একই সাথে তিন ধরনের অনুভূতি পেপ গার্দিওলার মাঝে। না হয়ে উপায় কি, চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হতে সিটিজেন ডেরায় যে লেগে গেলো পাক্কা সাত বছর। চলতি মৌসুমে পেপের ধ্যান জ্ঞান ছিলো একটাই চ্যাম্পিয়ন্স লিগ জেতা। 

কারণ এই ট্রফি ছাড়া যে সিটিতে স্প্যানিশ মাস্টারমাইন্ডের সাফল্য কেউ মনেই রাখবে না। তাই তো আটঘাট বেঁধেই নেমেছিলেন গার্দিওলা। হালান্ড ফ্যাক্টর, ক্যানসেলোকে ক্যানসেল, দলে একাত্ততা, ট্যাকটিক্যাল ইনোভেশন সব মিলিয়ে স্পট অন এই মাস্টার অব মাইন্ড।

বার্সেলোনা আর ম্যানসিটি দুই ক্লাবে তিনবার পেপের হাতে উঠলো ইউসিএল শিরোপা। ছুঁয়ে ফেলেলেন জিনেদিন জিদান আর ইংলিশ ম্যনেজার বব পেইসলিকে। তবে চারটি চ্যাম্পিয়নস লিগ  জিতে এই তালিকায় রাজ করছেন রিয়াল মাদ্রিদ ম্যানেজার কার্লো আনচেলত্তি।

image


দুটি ভিন্ন লিগে ইউসিএল শিরোপাজয়ী মাত্র ছয়জন ম্যানেজারের একজন এখন এই স্প্যানিয়ার্ড। শুধুই কি তাই, তিনবার ইউসিএল, পাঁচবার প্রিমিয়ার লিগ, তিনবার করে লা লিগ আর বুন্ডেস লিগা। আছে এফএ কাপ, কমিউনিটি শিল্ড, ক্লাব বিশ্বকাপ আরো কতকি। 

আরও পড়ুন: ফ্রেঞ্চ ওপেন জিতে নতুন ইতিহাস পড়লেন জকোভিচ

সব মিলিয়ে রোমানিয়ান ম্যানেজার লোচেসকুকে ছাড়িয়ে তার ক্যাবিনেটে এখন ট্রফির সংখ্যা গুণে গুণে ৩৫। তবে ৪৯ ট্রফি জিতে এখনো লিডার বোর্ডে সর্বকালের সেরা কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। এই জন্যই হযতো এখনো ইতিহাস সেরা কোচ কিনা এই প্রশ্নে থাকছেন নিশ্চুপ।

ট্রফি নিয়ে এরইমধ্যে পেপ এন্ড কোং পৌঁছে গেছে নিজের শহরে। সব প্রস্তুতি শেষ করে আজই হবে ট্রেবল শিরোপা নিয়ে ছাড়খোলা বাসে ট্রফি প্যারেড। তবে এসবে হারিয়ে যেতে চান না পেপ গার্দিওলা। খুব ভালো করেই জানেন গ্রেটেস্ট অব অল টাইম হতে গেলে যেতে হবে বহুদূর। 


একাত্তর/আরবিএস  

নারী চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ ফাইনালে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী লিওঁকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে আবারও ইউরোপীয় ফুটবলের সিংহাসন পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। ওসলোর উলেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই...
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবল থেকে ইতালির ছিটকে পড়া দেশটির ফুটবল ইতিহাসে এক চরম লজ্জার অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন সংকট কাটিয়ে ‘আজুরি’দের পুনরায় বিশ্বসেরার মঞ্চে ফিরিয়ে আনতে সাবেক ইতালিয়ান...
ম্যানচেস্টার সিটির পাঁচ আর হার্লিং হালান্ডের একারই চার গোল, তাতেই ইংলিশ প্রিমিয়ার লিগ টাইটেল রেসে দারুণভাবেই টিকে থাকলো সিটিজেনরা। 
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চলতি সিজনের কোয়ার্টার ফাইনালসের মহারণ শুরু হচ্ছে আজ থেকে। রাতের বিগ ক্ল্যাশে রিয়াল মাদ্রিদের মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। একই সময় আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর