আদালতে যাবার সময় প্রতিপক্ষের হামলায় আহত ১০

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৪:৩২ পিএম

বরগুনায় উচ্চ আদালতের জামিনে থাকা কয়েকজন আদালতে হাজির দিতে যাবার সময় প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এসময় পুলিশ দেশি অস্ত্রসহ একজনকে আটকে করেছে।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বরগুনার গৌরিচন্না কলেজের সামনে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- বরগুনার বেতাগীর সরিষামুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ইউসুফ শরীফের স্ত্রী, কন্যাসহ অন্তত ১০জন।

বরগুনা থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, চলতি বছরের জানুয়ারিতে বেতাগীর সরিষামুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ইউসুফ শরীফের নামে একটি জিআর মামলা দায়ের করে বর্তমান চেয়ারম্যান শিপন জোমাদ্দারের সমর্থক ফিরোজ মৃধা।

সেই মামলায় ১২ জন আসামি উচ্চ আদালতের জামিন নিয়ে আজ সকালে বরগুনার আদালতে হাজির হতে যাওয়ার সময় শিপন জোমাদ্দার ও তার সমর্থকরা হামলা চালায়। এসময় আহত হয় বেশ কয়েকজন। 

আরও পড়ুন: ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, হাতেনাতে আটক এক

তিনি জানান, গোয়েন্দা রিপোর্টে পুলিশের কাছে আগেই খবর ছিল এমন ঘটনা ঘটতে পারে। হামলার এক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আদালতের সামনে থেকে দেশি অস্ত্রসহ আকিব নামে এক কিশোরকে আটক করেছে আদালতের পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। 


একাত্তর/এসি

বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ভ্রমণের আনন্দ এক নিমেষেই রূপ নিল সীমাহীন শোকে। বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হলো রাবেয়া আক্তার জুঁই (১৫) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ।
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর