পঁচা ডিম ও কাপড়ের রঙ দিয়ে বিস্কুট, দুই লাখ টাকা জরিমানা

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯:০৪ পিএম

বাগেরহাটের শরণখোলায় পঁচা ডিম ও কাপড়ের রঙ দিয়ে বিস্কুট তৈরি করে বাজারজাত করায় একটি বেকারি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা সদরের আল-আমিন নামে একটি বেকারি কারখানায় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

শরণখোলা উপজেলা সদরের আল-আমিন বেকারির কারখানায় দীর্ঘদিন ধরেই পঁচা ডিম, কাপড়ের রঙ আর নোংরা পরিবেশে তৈরি হয়ে আসছে কেক, বিস্কুটসহ নানা ধরণের মুখরোচক খাদ্য। দীর্ঘ দিন ধরে এসব অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বাজারজাত হচ্ছে শরণখোলা ও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার গ্রাম পর্যায়ে। এসব খাবার খেয়ে শিশুসহ বয়স্করাও নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

এমন অভিযোগের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালায় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা পান সংশ্লিষ্টরা। 

পরবর্তীতে শরণখোলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল কুদ্দুসের ভ্রাম্যমাণ আদালত দুই লাখ টাকা জরিমানা করেন কারখানা মালিক মো. মিজানুর রহমানকে। এভাবে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের জন্য এর আগেও কয়েকবার জরিমানা গুনেছেন এই বেকারি মালিক।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল কুদ্দুস জানান, আল আমিন বেকারি কারখানার ভেতরে পঁচা দুর্গন্ধে নাক চেপে ধরে ঢুকতে হয়েছে। এক পাশে থরে থরে সাজানো কয়েক হাজার পঁচা ডিম পাওয়া গেছে। এছাড়াও মিলেছে কৌটা ভর্তি ক্ষতিকর কাপড়ের রঙ, যা দিয়ে তৈরি হচ্ছে কেক, বিস্কুটসহ বিভিন্ন মুখরোচক খাবার। 

তিনি আরও জানান, কারখানাটির ভেতরের নোংরা মেঝেতে তৈরি করা নানা ধরণের খাদ্য পড়ে আছে। এসব খাদ্য প্যাকেটজাত হয়ে চলে যাচ্ছে বিভিন্ন উপজেলার গ্রামগঞ্জে। এমন অব্যবস্থাপনার কারণে কারখানার মালিককে সতর্ক করে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: টাকা না দেয়ায় মা-মেয়েকে খুন করেন মায়ের প্রবাসী প্রেমিক

এ প্রসঙ্গে শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস জানান, ক্ষতিকর রঙের তৈরি খাবার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এসব খাবার খেয়ে ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে শিশু স্বাস্থ্যের জন্য এসব খাবার মারাত্মক ঝুঁকিপূর্ণ।


একাত্তর/জো

অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর