বাগেরহাটের খালে জেলের জালে বিশাল অজগর

আপডেট : ১৫ জুন ২০২৩, ০৩:৩০ পিএম

বাগেরহাটের শরণখোলার পশ্চিম কদমতলা গ্রামে বাড়ির সামনের খালে মাছ ধরার জাল পেতে রেখেছিলেন হারুন খলিফা। বৃহস্পতিবার সকালে জাল তুলে দেখেন বিশাল এক অজগর আটকা পড়েছে। 

এরপর স্থানীয়রা জড়ো হয়ে ওয়াইল্ড টিমের কর্মীর সহায়তায় ১০ ফুট লম্বা ওই অজগরটিকে জীবন্ত ধরে ফেলেন। ১৫ কেজি ওজনের সাপটিকে পরে সুন্দরবনে ছেড়ে দেয়া হয়েছে। 

হারুন খলিফা বলেন, বুধবার রাতে বাড়ির সামনের খালে মাছ ধরার জন্য জাল পেতে রাখেন। সকালে  জাল তুলে দেখি মাছের পরিবর্তে বিশাল এক অজগর সাপ আটকা পড়েছে। 

বড় সাপ দেখে দ্রুত স্থানীয়দের খবর দেন হারুন খলিফা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ওয়াইল্ড টিমের এক মাঠকর্মী। ওই মাঠকর্মীর সহায়তায় সাপটিকে জাল থেকে ছাড়িয়ে আনা হয়। 

image


এর পর সাপের সঙ্গে ছবি তোলার পর শরণখোলা রেঞ্জের বনরক্ষীদের সহায়তায় অজগরটিকে সুন্দরবনে ছেড়ে দেয়া হয়। 


একাত্তর/আরবি 

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর