আফগানিস্তানকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৫ জুন ২০২৩, ০৭:০১ পিএম

বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৯ ওভারে ১৪৬ রানে অলআউট হয়েছে সফরকারী আফগানিস্তান।

২৩৬ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে আফগানরা। কিন্তু ফলোঅন না করিয়ে ম্যাচের তৃতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

এর আগে, দ্বিতীয় দিনে ২০ রান করেই অলআউট হয়ে ৩৮২ রান নিয়ে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ইনিংস শেষে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ব্যাট করতে নামে আফগানিস্তান। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৩ উইকেটে ৩৫ রান করে আফগানরা। 

দ্বিতীয় সেশনে ১০৯ রানের বিনিময়ে আরও ৫ উইকেট হারায় তারা। চা-বিরতি পর্যন্ত আফগানদের স্কোর ছিলো ৮ উইকেটে ১৪৪ রান। 

২ উইকেট হাতে নিয়ে ২৩৮ রানে পিছিয়ে ছিলো আফগানরা। ফলোঅন এড়াতে ৩৯ রান দরকার ছিলো আফগানিস্তানের।

কিন্তু চা-বিরতির পর ১৮ বলে মাত্র ২ রান যোগ করে বাকী ২ উইকেট হারিয়ে গুটিয়ে যায় আফগানিস্তান। দলের পক্ষে উইকেটরক্ষক আফসার জাজাই ৩৬, নাসিম জামাল ৩৫, করিম জানাত ২৩ ও আব্দুল মালিক ১৭ রান করেন।

বাংলাদেশের এবাদত ৪৭ রানে চারটি, শরিফুল ২৮ রানে দুইটি এবং তাইজুল-মিরাজ দুইটি করে উইকেট নেন।

আরও পড়ুন: টেস্টে শান্তর তৃতীয় সেঞ্চুরি, দেশের মাটিতে প্রথম

এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ৩৮২ রান করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৪৬ ও মাহমুদুল হাসান জয় ৭৬ রান করেন। অভিষেক ম্যাচ খেলতে নামা আফগানিস্তানের পেসার নিজাত মাসুদ ৭৯ রানে ৫ উইকেট নেন।


একাত্তর/জো

ভারতের রাজধানী এবং বিশ্বের শীর্ষ দূষিত শহর দিল্লির ঘন কুয়াশাচ্ছন্ন বিকেলে আজমতুল্লাহ ওমরজাইয়ের অলরাউন্ড দাপটে সংযুক্ত আরব আমিরাতকে পাঁচ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে...
ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। সেই কথা আরও একবার প্রমাণিত হলো ভারতের আহমেদাবাদে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবার ডি-গ্রুপের একটি চরম নাটকীয় এক ম্যাচে আফগানিস্তানকে দ্বিতীয় সুপার ওভারে...
অলরাউন্ডার রশিদ খানের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান। ফেব্রুয়ারি-মার্চ মাসে অনুষ্ঠেয় এই মেগা টুর্নামেন্টের দলে ফিরেছেন পেসার ফজল হক ফারুকি
ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের কাছে ৮১ রানে হেরেছে টাইগাররা।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর