রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০২৩, ১১:৪০ এএম

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। 

শুক্রবার রাত ১১টার দিকে আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড তেলুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফকির আহমদ (৫০) আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড মিশনপাড়া পাগলীর ঝিরির মৃত ইদ্রিস মিয়ার ছেলে। আহত আরমান উদ্দিন (১৭) একই ইউনিয়নের ২নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া এলাকার মো. ইসলামের ছেলে।

ঘটনার পরপরই গুরুতর আহত ফকির আহমদকে পার্শ্ববর্তী লোহাগাড়া পদুয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, আজিজনগর ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত হাফেজ মিয়ার ছেলে জামাল উদ্দিন (৪৫) ও হেলাল উদ্দিন (৩৫) বেশ কয়েকদিন ধরে গোপনে বাড়ির পাশের পাহাড় কাটছিলেন। শুক্রবার গভীর রাতে তিনজন শ্রমিককে মাটি কাটার কাজে লাগায় তারা। এসময় তাদের অসাবধানতার জন্য ওপর থেকে মাটি ধসে ফকির আহমদ ও আরমান উদ্দিন চাপা পড়েন। 

স্থানীয়রা আরমানকে দ্রুত উদ্ধার করতে পারলেও ফকির আহমদকে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করতে সক্ষম হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজশাহীতে ভোটের হার ৭০ পার করাই লক্ষ্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এনামুল হক জানান, চুরি করে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়েন দুই শ্রমিক। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পুলিশ খোঁজখবর নিচ্ছে। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


একাত্তর/জো

নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর