গোয়েন্দা সংস্থা 'র'-এর নতুন প্রধান হচ্ছেন রবি সিনহা

আপডেট : ২০ জুন ২০২৩, ১১:২৫ এএম

ভারতীর গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র আইপিএস কর্মকর্তা রবি সিনহা। সংস্থাটির বর্তমান প্রধান সামন্ত গোয়েলের স্থলাভিষিক্ত হবেন তিনি।

বর্তমান 'র' প্রধান সামন্ত গোয়েলের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। ১ জুলাই থেকে পরবর্তী দুই বছরের জন্য সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন রবি সিনহা।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি সোমবার পরবর্তী ‘র’ প্রধান হিসেবে রবিকে মনোনীত করে। খবর এনডিটিভি'র।

রবি ১৯৮৮ সালে ভারতের ছত্তিশগড় রাজ্য থেকে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে (আইপিএস) যোগ দেন। তিনি গোয়েন্দা সংস্থাটির বর্তমান সেকেন্ড ইন কমান্ড এবং গত সাত বছর ধরে সংস্থাটির অপারেশনাল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

image

এছাড়া জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চল ও চরমপন্থী প্রভাবিত এলাকাগুলোয় কাজ করেছেন তিনি। ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও গুরুত্বপূর্ণ কাজের অভিজ্ঞতা রয়েছে তার।  

এর আগে ২০১৯ সালের জুনে দুই বছরের জন্য ‘র’ প্রধান হিসেবে নিযুক্ত হন সামন্ত গোয়েল। এরপর ২০২১ ও ২০২২ সালে দু'বার গোয়েলের দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়। সব মিলিয়ে তিনি মোট চার বছর সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।


একাত্তর/আরবিএস 

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর