যশোরে নির্মাণাধীন পাওয়ার স্টেশনের ছাদ ধসে ১০ শ্রমিক আহত

আপডেট : ২২ জুন ২০২৩, ০৪:৪৯ পিএম

যশোরে নির্মাণাধীন পাওয়ার স্টেশনের ছাদের ঢালাই ধসে পড়ে ১০ জন শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কারবালা পাওয়ার স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, আহতরা হলেন তরিকুল (৪৫), খোকন (৩০), শিমুল (২৮), মোমিনুর (২৭), আব্দুল হাই (২৮), ইলিয়াস (৪৫), আকিদুল (৩৫), হাফিজুর (৫০), ইমান আলী (৫০) ও জিয়ারুল (৩৫)।

আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো শ্রমিক নিখোঁজ আছে কিনা তা জানা যায়নি।

শ্রমিকরা জানান, ওজোপাডিকোর উদ্যোগে কারবালা পাওয়ার স্টেশনের ভবন নির্মাণ কাজ চলছে। সকালে ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শুরু করেন ৬০-৭০ জন শ্রমিক। 

বেলা সাড়ে ১২টার দিকে কাজ চলাকালে পশ্চিম পাশের ছাদ আকস্মিকভাবে ধ্বসে পড়ে। এতে ছাদের উপরে  ও নিচে থাকা ৯ শ্রমিক গুরুতর আহত হন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। তারা আহত ১০ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, খবর পেয়েই তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর পুলিশ ও পৌরসভার সহযোগিতায় উদ্ধারকাজে অংশ নেন। দুপুর তিনটা পর্যন্ত ধ্বংসস্তূপ সরানোর কাজ করা হয়। ধ্বংসস্তূপের নিচে কোনো শ্রমিককে পাওয়া যায়নি। 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, এ ঘটনায় ১০ শ্রমিককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে আশঙ্কাজনক কেউ নেই।

এদিকে, নির্মাণকাজের সাথে জড়িত শাজাহান আলী নামে এক ঠিকাদার বলেন, এ ধরনের ছাদ ঢালাইয়ের জন্য সেন্টারিংয়ের কাজটি বাঁশের পরিবর্তে লোহার পাইপ দিয়ে করলে বেশি ভালো হতো। ২৭ ফুট উচ্চতায় ছাদ ঢালাই করলে বাঁশের সেন্টারিং সেটে ধরে রাখতে পারে না। এ কাজে যে ইঞ্জিনিয়ার নিয়োজিত তার বিষয়টি দেখে নেয়া উচিত ছিল।

আরও পড়ুন: আন্দোলনে বন্ধ সিরাজগঞ্জের ইপিজেড কার্যক্রম

যশোর পৌরসভার ইঞ্জিনিয়ার এস এম কামাল আহমেদ বলেন, এত ভারী নির্মাণ কাজ লোহার পাইপ দিয়ে সেন্টারিং করা প্রয়োজন ছিল। আরও একটু সতর্ক হলে এ দুর্ঘটনাটা ঘটতো না। এ ধরনের নির্মাণকাজে বাড়তি সতর্কতা সব সময় প্রয়োজন। 

ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান আইডিয়াল ইলেকট্রিক ৩৩ কেভির এই পাওয়ার স্টেশনটি নির্মাণ করছে।


একাত্তর/এসজে

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে তিন হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িও জব্দ করা...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
চাঁদপুর জেলা শহরের ব্যাংক কলোনি এলাকায় একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জুলাই ও আগস্ট মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি করা হয়েছে। দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ বাংলাদেশে নিয়ে এসেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর