ভূমধ্যসাগরে নরসিংদীর যুবক নিহত, নিখোঁজ ১৩

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৮:২৪ পিএম

দালালের মাধ্যমে লিবিয়া হয়ে সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ডুবে নরসিংদীর এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন আরও ১৩ যুবক।

নিহত যুবক আব্দুল নবী রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মৃত হযরত আলীর ছোট ছেলে। 

আর নিখোঁজদের মধ্যে ছয়জনের বাড়ি পার্শ্ববর্তী বেলাবো উপজেলার টান লক্ষ্মীপুর ও চর লক্ষ্মীপুর গ্রামে। বাকিরা জেলার অন্যান্য উপজেলা ও পার্শ্ববর্তী জেলার বাসিন্দা বলে জানা গেছে।

পরিচয় পাওয়া নিখোঁজ ছয় যুবক হলেন বেলাবো উপজেলার টান লক্ষ্মীপুর ও চর লক্ষ্মীপুর এলাকার বিল্লাল মিয়ার ছেলে সৈকত (২০), রহিম মিয়ার ছেলে আবু তাহের (২৭),  রতন মিয়ার ছেলে জহিরুল ইসলাম (১৯), আউয়াল মিয়ার ছেলে উজ্জ্বল (১৮), ওবায়দুল্লাহর ছেলে রহমত উল্লাহ (২০), মোক্তার হোসেনের ছেলে জিহাদ (১৯) এবং কুলিয়ারচর উপজেলার বড় ছয়সুতি এলাকার বাছেদ মিয়ার ছেলে স্বপন (২৭)।

এসব যুবক ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করে দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন।

শুক্রবার সকালে নিহত আব্দুল নবীর বাড়িতে গেলে তার ভাই ও মা সাংবাদিকদের জানান, আব্দুল নবী এর আগে পাঁচ বছর সৌদি প্রবাসী ছিলেন। সৌদি থেকে দেশে ফিরে চার মাস আগে তিনি দালাল চক্রের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি পাড়ি দেওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন। এক মাস আগে পরিবারের সাথে শেষ যোগাযোগ হয়েছিলো তার। এরপর আর তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

বৃহস্পতিবার ২২ জুন রাত আনুমানিক ৯ ঘটিকায় আব্দুল নবীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

একই চিত্র বেলাবো উপজেলায়। সেখানে গিয়ে নিখোঁজ হওয়া পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, লিবিয়া থেকে সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় তাদের সঙ্গে বাবামায়ের শেষ কথা হয় প্রায় একমাস আগে। 

এদিকে, লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়ার খবরে দালাল আলমের বাড়িতে আহাজারি করছে নিখোঁজদের পরিবারের লোকজন। ভিড় জমিয়েছেন আশপাশের লোকজনও। দালাল চক্রের সদস্য আলম বেলাবো উপজেলার টান লক্ষ্মীপুর এলাকার মনা মিয়ার ছেলে। 

নিহত আব্দুল নবীর বড় ভাই শাহ আলম বলেন, এর আগেও তারা ইতালি যাওয়ার পথে ৮-১০ কিলোমিটার যেতে না যেতেই বোট ফেটে যাওয়ায় তারা ভয়ে ফিরে আসে।  

আরও পড়ুন: মোল্লাহাটে কাভার্ডভ্যান চাপায় কিশোর ভ্যানচালক নিহত

এ বিষয়ে জানতে চাইলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান ও বেলাবো থানার ওসি তানভীর আহমেদ জানান, বিষয়টি তাদের জানা নেই। তারা দ্রুত এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলেও জানান তারা।


একাত্তর/জো

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর