গাইবান্ধায় বাস চাপায় বাবা-ছেলে নিহত

আপডেট : ২৭ জুন ২০২৩, ১০:৩৭ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঠেরহাটে বাস চাপায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঠেরবাজার রূপ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেহেদী হাসান নয়ন ও তার ছেলে নাহিদ (৮)। মেহেদী হাসান ঘটনাস্থলে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু নাহিদ হাসান।

নিহত মেহেদী হাসান স্থানীয় চকভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় জানান, মেহেদী হাসান তার ছেলে নাহিদকে নিয়ে মোটরসাইকেলে রূপ ফিলিং ষ্টেশনে পেট্রোল নিয়ে মাঠেরহাটের দিকে যাওয়ার সময় ঢাকাগামী ইউনিটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ছেলের।

আরও পড়ুন: সড়কে দাঁড়িয়েই বাসে যাত্রী তোলায় তৈরি হয় যানজট

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়েছে।


একাত্তর/আরএ

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর