হাসপাতালে গরুর শিংয়ের গুতো, চাকু ফসকে আহতদের ভিড়

আপডেট : ২৯ জুন ২০২৩, ০৬:১৯ পিএম

কোরবানির পর রাজধানীর পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তাদের মধ্যে কেউ পশু কোরবানি করতে গিয়ে শিংয়ের গুতোয় হাত, পা ভেঙে হাসপাতালে কাতরাচ্ছেন। আবার কেউ মাংস কাটতে গিয়ে কোপ বসিয়ে দিয়েছেন নিজের হাতেই। এছাড়া ছুরি, চাকু ফসকে হাত-পা জখম হওয়া রোগীর সংখ্যাও নেহাত কম নয়।

বৃহস্পতিবার সকাল থেকে পশু কোরবানির পর হাসপাতাল দুটিতে এমন চিত্র দেখা গেছে। এছাড়া মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আসছেন অনেকেই।

হাসপাতাল দুটির চিকিৎসকরা জানিয়েছেন, সকাল থেকে বিকেল পর্যন্ত দুই শতাধিক আহত ব্যক্তির চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের জখম বেশ গুরুতর।

পঙ্গু হাসপাতাল সূত্রে জানা যায়, মিরপুরের মামুন নামের এক তরুণের পশু কোরবানির সহায়তা করতে গিয়ে হাত ফসকে রগ কেটে গেছে। তার ডান হাতের ৩০ শতাংশ কেটে দুই ভাগ হয়ে গেছে।  

সাভারের মোহাম্মদ রহমত গরুর হাড় কোপাতে গিয়ে নিজের বাম হাতে কোপ মেরেছেন। এতে তার বাম হাতের রগ কেটে গেছে। দ্রুত অস্ত্রোপচার করা না হলে হাতে কেটে ফেলার আশঙ্কা রয়েছে। 

গরুর শিংয়ের গুতোয় আহত হয়েছেন কেরানীগঞ্জের শিমুলসহ অনেকেই। তাদের কারো হাত, আবার কারো পায়ের হাড় ভেঙে গেছে।

আরও পড়ুন: চলন্ত বাইকে খুনসুটি, ঝরলো দুই বন্ধুর প্রাণ

ঢামেক ও নিটোর চিকিৎসকরা আরও জানান, সকাল থেকে এমন শত শত রোগী আসায় চিকিৎসা দিতে অনেকটা হিমশিম খেতে হয়েছে। তবে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কেউ নেই। তবে কয়েকজনকে অবজারভেশনে রাখা হয়েছে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর