রেজা ও নুর কৌতুকের জন্ম দিয়েছেন: তথ্যমন্ত্রী

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৫:৪৫ পিএম

গণঅধিকার পরিষদের দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হক নুর কৌতুকের জন্ম দিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, রেজা কিবরিয়া ও নুরুল হক নুর কিছু কৌতুকের জন্ম দিয়েছেন, তাদের কোনো জনভিত্তি নেই।

সোমবার, সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ অ্যাট এ গ্ল্যান্স’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তারা শুধু টিভিতে আর নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। জনগণের সঙ্গে সংশ্রব নাই।  

হাছান মাহমুদ বলেন, যে সব কথাবার্তা, যে সব কারণে তাদের দলের ভাঙন, তবহিল তছরুপ, কারও সাথে আঁতাত, বিদেশি বিভিন্ন অপশক্তির কাছে মেলামেশা, তাদের কাছ থেকে অর্থ গ্রহণ, এগুলো তাদের জন্যই প্রচণ্ড অবমাননাকর। এটি রাজনৈতিক কৌতুক ছাড়া অন্য কিছু নয়।

নুরের সঙ্গে আওয়ামী লীগের আঁতাত রয়েছে বলে রেজা কিবরিয়ার দাবির বিষয়ে প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রেজা কিবরিয়া অনেক কথা বলেছেন, আবার নুর রেজা কিবরিয়ার সম্পর্কে অনেক কথা বলেছেন। আমাদের দলের সাথে নুরের কোনো যোগাযোগ নেই।

তিনি বলেন, নুরের বিরুদ্ধে এমন অভিযোগ নানা সময় অনেকে করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে নুরের বিরুদ্ধে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে বলেছেন যে, তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্টের সঙ্গে অন্তত তিনবার বৈঠক করেছেন এবং সেটির কোনো ইফেকটিভ প্রতিউত্তর নুরের কাছ থেকে আসেনি। সম্প্রতি নুর ও রেজা কিবরিয়ার যে বাহাস, এগুলো আমরা উপভোগ করছি। সেগুলো কৌতুক ছাড়া অন্য কোনো কিছু নয়।


একাত্তর/আরবিএস   

বিগত সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া অনেক মামলা বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিদ উদ্দিন স্বপন। একই সঙ্গে গণমাধ্যম ব্যবস্থার অরাজকতা দূর করতে জুনের...
পতিত সরকারের আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বারবার পরিকল্পিতভাবে বিতর্ক তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
দেশে সুষ্ঠু রাজনীতির পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার আরও দাবি, একই সঙ্গে বেড়েছে ধানের শীষের রাজনীতির গ্রহণযোগ্যতাও।  
নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর