ঈদের পর আরেক দফা বাড়ালো পেঁয়াজ-আলু-আদার দাম

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৪:৫০ পিএম

চাহিদা বেশি থাকায় কোরবানি ঈদের আগেই কয়েক দফায় বেড়েছিলো পেঁয়াজ-রসুন-আদা ও আলুর দাম। তখন ভোক্তারা ভেবেছিলেন ঈদের পর হয়তো কমে আসবে এসব পণ্যের দাম। কিন্তু না কমে উল্টো দাম আরেক দফা বাড়লো। পেঁয়াজ, আলুর দাম পাইকারিতেই বেড়েছে কেজিতে তিন টাকা। আর আদার দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ঈদের বন্ধে সরবরাহ ঘাটতিই মূলত দাম বৃদ্ধির কারণ।

মঙ্গলবার সরেজমিন, রাজধানীর পাইকারী বাজার শ্যামবাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৬০ থেকে ৬২ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৭ টাকায়। 

এই বাজারে মুন্সীগঞ্জের সাদা আলু ৩২-৩৩ টাকা ও  লাল আলু ৩১ টাকা এবং রাজশাহীর সাদা আলু ৩৪ ও লাল আলু বিক্রি হচ্ছে ৩৩ টাকা কেজিতে। 

image


এছাড়া ঈদের পরপরই ইন্দোনেশিয়ার আদা ২২০ থেকে ২৫০ টাকা আর মিয়ানমারের আদা বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। 

তবে, খুচরায় আরও বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ-আদা-আলু। খুঁচরায় আলু ৪০ থেকে ৫০ টাকা, দেশি পেঁয়াজ ৮০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা, আর আদা বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে। 


একাত্তর/এসি

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দুই লাখ ৮৬ হাজার টাকা দাঁড়িয়েছে। এর মাধ্যমে...
স্বর্ণ, সোনা, বাজুস, দাম বৃদ্ধি, বাড়লো, এক ভরি সোনার দাম কত
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে আট হাজার ৩৩৯ টাকা। এতে এক ভরি স্বর্ণের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর