ঢাকাকে ছিনতাইমুক্ত না করা পর্যন্ত অভিযান: ডিএমপি

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৫:১৪ পিএম

ঢাকা শহরকে ছিনতাইমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। 

মঙ্গলবার সকালে পঙ্গু হাসপাতালে ছিনতাইকারীদের আক্রমণে আহত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহকারী প্রযোজক রাকিবুল রানাকে দেখতে এসে তিনি একথা বলেন। 

পুলিশের পক্ষ থেকে রানার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে জানিয়ে ডিএমপি কমিশনার জানান, রাকিবকে কুপিয়ে জখমের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হামলায় ব্যবহৃত চাপাতি উদ্ধার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, রাকিবের ওপর হামলায় আটক দুজনের নাম সোহেল এবং ইউসুফ। এদের একজন রাইড শেয়ার চালক এবং অন্য জন ইলেকট্রিশিয়ান। তবে তাদের মূল পেশা ছিনতাই। রাজধানীর মোহাম্মদপুর থেকে তাদের আটক করা হয়। গত ৭২ ঘণ্টায় ১৮০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

আটক সোহেল ও ইউসুফ সম্পর্কে তিনি বলেন, এর আগেও একাধিকবার ছিনতাইয়ের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে বার বার জামিনে বের হয়ে আবারও তারা একই অপরাধ ঘটাচ্ছে। 

পঙ্গু হাসপাতালের অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, রানার আরেকটি অপারেশন করতে হবে। অবস্থা আশঙ্কাজনক না হলেও পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে।

আরও পড়ুন: ঈদের পর আরেক দফা বাড়ালো পেঁয়াজ-আলু-আদার দাম

ঈদের দিন ছিনতাইয়ের ঘটনায় ৩৭ জন ও এর পরদিন ১৭ জন আহত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলেও জানান এই চিকিৎসক।

গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে (২৯ জুন) বিটিভি অফিসের সামনে ছিনতাইয়ের শিকার হন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রযোজনা সহকারী রাকিবুল রানা। ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা একটি ব্যাগ ও আরেক ব্যক্তির মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা চাপাতি দিয়ে রানার মাথায় তিনটি ও দুই হাত ও পায়ে আঘাত করে। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর