সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী মারিও বার্গাস ইয়োসা আবারও করোনায় আক্রন্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৮৭ বছর বয়সী ইয়োসা ২০২২ সালেও এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
পারিবারিক সূত্রের বরাতে সোমবার এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবামাধ্যম সিএনএন।
ইয়োসার সন্তান আলভারো, গঞ্জালো এবং মরগানা এক বিবৃতিতে বলেছেন, কোভিড-১৯ পজিটিভ ঘোষণার পর তিনি শনিবার থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং স্বাস্থ্য কর্মীরা তার চিকিৎসায় নিয়োজিত এবং তার পরিবার তাকে ঘিরে রেখেছে।
মাদ্রিদে বসবাসকারী স্প্যানিশ-পেরুভিয়ান এ লেখককের চিকিৎসা কোথায় হচ্ছে তা জানা যায়নি।
আরও পড়ুন: সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে আবারও হামলা খলিস্তানিদের
ইয়োসা ১৯৩৬ সালে পেরুতে জন্মগ্রহণ করেন। তিনি লাতিন আমেরিকান সাহিত্যের স্বর্ণালী প্রজন্মের মহত্তম সাহিত্যিকদের মধ্যে বেঁচে থাকা সর্বশেষ ব্যক্তিত্ব। তিনি এই প্রজন্মের লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এবং জুলিও কার্তেজারের মতো মহান ব্যক্তিদের অন্তর্ভুক্ত। ১৯৯৩ সালে স্পেনের নাগরিকত্ব গ্রহণ করেন।
পারিবারিক সূত্রের উদ্ধতি দিয়ে মাদ্রিদের সংবাদপত্র ‘এল পাইস’ এক প্রতিবেদনে জানিয়েছে, তাকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে।
একাত্তর/আরবিএস
