হাইতির জন্য সহযোগিতার আহবান জাতিসংঘ প্রধানের

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০২:১২ পিএম

সাম্প্রতিক মাসগুলোতে দেশটির ‘অভূতপূর্ব’ সহিংসতার ঢেউ মোকাবেলায় হাইতিয়ান পুলিশের জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার ত্রিনিদাদ এবং টোবাগোতে ক্যারিবিয়ান দেশগুলোর জন্য শুরু হওয়া ক্যারিকম (দ্য ক্যারিবিয়ান কমিউনিটি অ্যান্ড কমন মার্কেট) শীর্ষ সম্মেলনে এ আহবান জানান গুতেরেস।

জাতিসংঘ প্রধান বলেন, ‘আমি হাইতি থেকে এখানে এসেছি, যেখানে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে, এবং মানবিক সহায়তার প্রয়োজন বাড়ছে।’ 

জাতিসংঘ প্রধান বলেন, ‘আমি হাইতির জাতীয় পুলিশকে অর্থায়ন, প্রশিক্ষণ বা সরঞ্জামের আকারে সমর্থন বাড়ানোর জন্য সমস্ত অংশীদারদের প্রতি আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি।’

দেশটিতে সহিংসতা এবং বিশৃঙ্খলা সম্পর্কে অবহিত হতে গুতেরেস সপ্তাহান্তে হাইতি সফর করেছেন। যেখানে তিনি ব্যাপক অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াইয়ে বিপর্যস্ত পুলিশকে সাহায্য করার জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

কয়েক মাস ধরে তিনি পশ্চিম গোলার্ধের দরিদ্রতম দেশের পরিস্থিতি সম্পর্কে শঙ্কা প্রকাশ করে আসছেন। দেশটি সহিংসতা, জনস্বাস্থ্যের অবস্থার অবনতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিপর্যস্ত।

‘নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক উন্নতির’ আহ্বান জানিয়ে গুতেরেস বলেছেন, ‘আমাদের অবশ্যই হাইতির জনগণকে নির্বাচন এবং একটি রাজনৈতিক সমাধানের পথ নির্ধারণে সহায়তা করার জন্য আরও কিছু করতে হবে।’

তিনি বলেন, ‘যে গ্রুপগুলো এই নজিরবিহীন সহিংসতা সৃষ্টি করেছে তাদের ধ্বংস করার জন্য পুলিশের সমর্থন প্রয়োজন।’

আরও পড়ুন: আবারও করোনায় আক্রান্ত নোবেল বিজয়ী মারিও বার্গাস ইয়োসা

জাতিসংঘের কর্মকর্তারা হাইতির জনগণের উপর গ্যাং গুলোর বন্দুক হামলা, অপহরণ এবং ধর্ষণের ক্রমবর্ধমান ভয়াবহ প্রভাব মূল্যায়নের প্রস্তাব দিয়েছেন।


একাত্তর/জো

হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি গ্রামে মধ্যরাতে চালানো এক অতর্কিত হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রতিনিধি ও বাসিন্দারা মঙ্গলবার এই মর্মান্তিক তথ্য নিশ্চিত...
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। বসিরহাটে গুলিচালনা থেকে শুরু করে পানিহাটিতে বোমা হামলা, একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে...
এবার তরুণ প্রজন্মের আন্দোলনে কাঁপলো আফ্রিকাও। জেন-জি আন্দোলনে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে বিক্ষোভে প্রাণহানি ও সহিংসতার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা সরকার ভেঙে দেয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর