কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নামছে সেনাবাহিনী

আপডেট : ২৬ জুন ২০২১, ০১:২৩ পিএম

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ‘কার্যকর’ লকডাউনের কোন বিকল্প নেই বিবেচনা করে সোমবার (২৮ জুন) থেকে সাত দিনের জন্য সারাদেশে ‘কঠোর লকডাউন’ জারির ঘোষণা দিয়েছে সরকার। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবির পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (২৫ জুন) একাত্তরকে এ তথ্য নিশ্চিত করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, লকডাউন যথাযথভাবে নিশ্চিতের লক্ষ্যে পুলিশ-বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী এক-সপ্তাহের জন্য আমরা কঠোর বিধি-নিষেধ দেব। এরপর দরকার হলে তা আরও বাড়াবো। এটি কঠোরভাবে যাতে সকলে প্রতিপালন করে সে জন্য বেশ কড়াকড়ি থাকবে।

‘মানুষ অপ্রয়োজনে বাইরে আসবে না। পেমেন্ট বিষয়ক কাজগুলো স্বল্প পরিসরে চলবে। এছাড়া সাংবাদিকসহ জরুরি পেশার সাথে জড়িতদের ক্ষেত্রে এ কড়াকড়ি শিথিল করা হবে।’

আরও পড়ুন: সোমবার থেকে সারাদেশে ‘কঠোর লকডাউন’, বাড়ির বাইরে যেতে মানা

সূত্রমতে, এবারের লকডাউনে জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও চিকৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন এবং গণমাধ্যম নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধি-নিষেধের বিষয়ে বিস্তারিত আদেশ জারি করা হবে বলে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।


একাত্তর/আরএ

সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
মাঠপর্যায়ে ভ্যাট বা রাজস্ব আদায়ে গতিশীলতা আনার লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে প্রধানমন্ত্রী...
দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো ধরনের সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিশ্চিত করেছেন এলপিজি খাতের আমদানিকারক ও অপারেটররা। সোমবার...
বাংলাদেশে বসবাসকারী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও পূর্ণ মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবতার জন্য ভয়াবহ, এমনকি অস্তিত্বের জন্যও হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে জনপ্রিয় এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা অ্যানথ্রপিক।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির টিনের চালা উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়ালসহ বিভিন্ন অংশ।
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর