ডেঙ্গুর প্রকোপ বাড়ছে কক্সবাজারে

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১০:৩৩ এএম

কক্সবাজারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। শুধু কক্সবাজার সদর হাসপাতালেই ভর্তি আছেন ২২ জন ডেঙ্গু রোগী। যাদের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা বলছেন এডিস মশা ধ্বংসে কার্যত কোন ব্যবস্থা না করায় পরিস্থিতি খারাপ হচ্ছে কক্সবাজারে।

পর্যটন নগরী কক্সবাজার দিনের বেলা থাকছে রৌদ্রজ্জ্বল, রাতে বৃষ্টি। এমন আবহাওয়ায় সৈকত পাড়ে বেড়েছে মশার উৎপাত। সৈকতের চায়ের দোকান, ঘরে ভেতরে সমান তালে মশার উৎপাতে অতিষ্ঠ মানুষ।

স্থানীয়রা বলছেন শহর, উপশহরগুলোর যেখানে সেখানে রাখা ময়লা আবর্জনা, নালা নর্দমা থেকে মশার প্রজনন বাড়ছে। আর মশার কামড়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলার আট উপজেলা থেকেই ডেঙ্গু আক্রান্ত রোগী এসে ভর্তি হচ্ছেন সদর হাসপাতালে। যাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক।

রোগীরা জানাচ্ছেন তারা প্রাথমিক পর্যায়ে ডেঙ্গুর বিষয়টি বুঝতে না পারলেও ধীরে ধীরে সমস্যা প্রবল হলে বুজতে পারেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার জানান, হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু রোগী আসলেও তাদের জন্য কোন আলাদা ইউনিট নেই। কোন রকমে আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, একটা কমিউনিটি থেকে আরেকটা কমিউনিটিতে ছড়াতে পারে। আমাদের এখানে যারা ভর্তি আছে তাদের মধ্যে ১১ জনই স্থানীয় বাসিন্দা।

চিকিৎসক আরও জানান, জেলা জুড়ে ডেঙ্গু মশার প্রতিরোধক কোন ব্যবস্থা না করায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।

ডা. আশিকুর রহমান আরও জানান, হাসপাতালে চাপ বাড়ছে। আমাদের চিকিৎসকরা পালা করে ডিউটি করছে। ডেঙ্গু রোগীদের যাতে অবহেলা না হয়- আমরা তার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন: ঘুমন্ত স্ত্রী-সন্তানের ওপর অ্যাসিড নিক্ষেপ, স্বামী গ্রেপ্তার

স্থানীয়দের পাশাপাশি ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন রোহিঙ্গারাও। জানুয়ারি থেকে এ পর্যন্ত ক্যাম্পে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫শ’।


একাত্তর/আরএ

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর