দলের পোস্টার থেকে এমবাপেকে ছেটে দিলো পিএসজি

আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৩:৩৯ পিএম

পিএসজির পোস্টার থেকে সরিয়ে নেয়া হয়েছে কিলিয়ান এমবাপের ছবি। প্রীতি ম্যাচে আল নাসরের বিপক্ষে কি তবে দল থেকেই ছিটকে গেলেন এই ফরাসি স্ট্রাইকার।

এবারে কি তবে সৌদি আরবে পা রাখতে চলেছেন পল পগবা? ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মানব দেয়াল কি হবেন আন্দ্রে ওনানা। এসবই এখন ইউরো ফুটবলের তরতাজা খবর।

রহস্যময় এই পৃথিবীতে সবই যেন আপেক্ষিক, আজ যে পরম বন্ধু সেই আবার কাল হয়ে উঠে পরের চেয়ে পর, ভীষণ বড় শত্রু। কিলিয়ান এমবাপে আর পিএসজির সম্পর্কটাতো তেমনি।

image


চোখের পলকে যেন দুপক্ষই হয়ে গেলো বহুরূপী। পিএসজিকে নিয়ে এমবাপের বাজে মন্তব্য সামনে আসার পর থেকেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পুরো পরিস্থিতি। 

এবারে এই ফরাসি স্ট্রাইকারকে ক্লাব থেকে বেড়িয়ে যেতে বললেন পিএসজির সাবেক ডিরেক্টর লিওনার্দো। বলেন, এমবাপে আসার আগেও পিএসজি ছিলো, চলে গেলেও পিএসজি থাকবে। 

এমবাপে ছয় বছর ধরে এই ক্লাবে আছে, লিগ ওয়ানে এমবাপেকে ছাড়া পাঁচটি দল আছে যারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। যাই হোক আমার মনে হয় ওর এখনই পিএসজি ছাড়া উচিত।

image


তবে ক্ষেপেই ক্ষান্ত নয় ক্লাব কর্তৃপক্ষ, এবারে নিয়ে নিলো অ্যাকশন। পারিসিয়ানদের স্টার প্লেয়ারদের পোস্টার থেকে সরিয়ে নেয়া হলো পোস্টার বয় এমবাপের ছবি।

চলতি মাসে জাপানে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে পিএসজির। পুরনো পোস্টারে দিব্যি ছিলো এমবাপের ছবি। প্রোমশোনালে রাখা হয়নি তাকে।

একদিকে চলছে এমবাপেকে নিয়ে ডিলেমা অন্যদিকে, বায়ার্ন মিউনিখ থেকে পিএসজিতে যোগ দিলেন ফরাসি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ। 

পাঁচ বছরের চুক্তি ও ৩৪ মিলিয়ন পাউন্ডে এই বিশ্বকাপ জয়ীর সঙ্গে চুক্তি হলো পাকা। ইউরোপের আরও একটা উইকেট ফেলতে যাচ্ছে সৌদি আরব। 

image


ইন্সটাগ্রামে পল পগবার এমন ছবি দিচ্ছে তারই ইঙ্গিত। এখনও নিশ্চিত না হলেও তবে আঁচ করাই যায়- আল ইত্তেহাদই হতে চলেছে এই য্যুভ তারকার নয়া ঠিকানা।

তোমার পিছু ছাড়বো না- আপাতত হ্যারি কেনকে পেতে এই নীতিতেই চলছে বায়ার্ন মিউনিখ। ইংলিশ স্ট্রাইকারের মার্কেট ভ্যালু ৯০ মিলিয়ন। 

আর তাকে পেতে ৭০ মিলিয়নের অফার দিয়েছিলো বায়ার্ন, যা রিজেক্ট করেছে টটেনহ্যাম। এবারে ৮০ মিলিয়ন ইউরো সঙ্গে অ্যাড অনস রেখে দ্বিতীয়বার বিড করেছে জার্মান ক্লাবটা।

১২ বছরের সম্পর্ক চুকিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন লেজেন্ডারি গোলকিপার ডেভিড দে হেয়া। তার অভাব পূরণে ইন্টার মিলান গোলকিপার আন্দ্রে ওনানার জন্য উঠে পড়ে লেগেছে রেড ডেভিলস। খবর বলছে ৭২ ঘণ্টার মধ্যেই হতে পারে ডিল সিল।


একাত্তর/এসি

স্প্যানিশ তারকা ফেরান তোরেসের উড়ন্ত পারফর্ম্যান্সে অবশেষে চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের মুখ দেখল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন- পিএসজি। রোববার রাতে ঘরের মাঠের দল ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
আগামী ১০ অক্টোবর দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ প্রতিবাদ সমাবেশকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ভারতের জাতীয় রাজধানী। বিক্ষোভ কর্মসূচিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর