ঢাকা-১৭ ও ৭৮ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোট শুরু

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৪:২৪ পিএম

রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক এলাকার (ঢাকা-১৭) বাসিন্দারা তাদের নতুন সংসদ সদস্য নির্বাচিত করতে ভোট দিচ্ছেন। 

সোমবার সকাল আটটা থেকে ব্যালটের মাধ্যমে জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল চারটা পর্যন্ত।

এ আসনের মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে।

এছাড়াও দেশের ১০টি পৌরসভা, দুটি উপজেলা পরিষদ ও ৬৬টি ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনে ৭৮টি প্রতিষ্ঠানে ভোটগ্রহণ চলছে আজ। এই নির্বাচনে কোথাও সাধারণ, আবার কোথাও উপনির্বাচন হচ্ছে।

image


ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোট অনুষ্ঠিত হচ্ছে ব্যালটে। সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে বিএনপি অংশ না নিলেও আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম (হিরো আলম), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মো.রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন।

সকালে বনানী বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে এসে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, ভোটের পরিবেশ ভালো। প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। তবে, ভোটার উপস্থিতি কিছুটা কম। তার আশা, সময়ের সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

image


এদিকে সকালে মাটিকাটা শিশু মঙ্গল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জাপা প্রার্থী আনিসুর রহমান। 

ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ভোট একটু ধীর গতিতে চলছে।অল্প সময়ে এই উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলের কিছু দুর্বলতা রয়েছে। তাই পুরোপুরি গুছিয়ে নেওয়া যায়নি। 

জয়ের ব্যাপারে আশাবাদি আনিসুর বলেন, লাঙ্গলই জিতবে।

রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। জাতীয় নির্বাচনের আগে সময় অল্প সময়ের জন্য সংসদ সদস্য হবেন নির্বাচিত প্রার্থী।


একাত্তর/এসি

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় ও নজিরবিহীন দিন হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি। এদিন প্রথমবারের মতো দেশের নাগরিকরা একই সঙ্গে দুই ধরনের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন- একটি ত্রয়োদশ জাতীয়...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালেটে ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক ভাগ এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নিয়েছে নির্বাচন কমিশন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানী খাতুনের বাবা মো. নুরুল ইসলামকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, ‌‘আমরা এরকম সরকার চাই না, যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না।’
আজ থেকে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন শুরু হলো। রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর