ইরানে আরও কঠোর হয়ে ফিরলো ‘নৈতিকতা পুলিশ’

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১২:৪৮ পিএম

হিজাব বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগ করতে তথাকথিত ‘নৈতিকতা পুলিশ’কে আবারও মাঠে নামিয়েছে ইরান। রোববার দেশটির আইন প্রয়োগকারী বাহিনীর মুখপাত্র সাইদ মোনতাজেরালমাহদি বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পুলিশ টহল এখন পায়ে হেঁটে এবং যানবাহন নিয়ে এমন লোকদের দমন করতে কাজ করছে, যাদের পর্দা ইসলামী প্রজাতন্ত্রে উপযুক্ত বলে মনে করা হয় না।

তাকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নৈতিকতা পুলিশ ‘সতর্কতা জারি করবে এবং তারপরে বিচার ব্যবস্থার আওতায় আনবে, যারা আদর্শের বাইরে পর্দা করার পরিণতির জন্য উদ্বিগ্ন না হয়ে নিজেদের আদর্শ ভঙ্গকারী আচরণের ওপর জোর দেয়’। 

মোনতাজেরালমাহদি বলেন, পুলিশ আশা করে যে সবাই স্বীকৃত পোশাক কোড মেনে চলবে যাতে অফিসাররা ‘অন্যান্য গুরুত্বপূর্ণ পুলিশ মিশন’ মোকাবেলা করার জন্য আরও বেশি সময় পায়।

কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে নারীদের এবং কখনও কখনও পুরুষদের পোশাকের ধরণ সংশোধন করার জন্য সতর্ক করার। তারা নারীদেরকে হিজাব ঠিক করার আদেশ দেয়া থেকে শুরু করে আরও ঢিলেঢালা এবং উপযুক্ত বলে বিবেচিত পোশাক পরার পরামর্শ দিতে পারবেন।

নিয়ম লঙ্ঘন হয়েছে বলে মনে করা মহিলাদের গ্রেপ্তার করা যেতে পারে এবং পুলিশ দ্বারা পরিচালিত তথাকথিত পুনঃশিক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া যেতে পারে।

ড্রেস কোড লঙ্ঘনের অভিযোগে আটক হওয়ার পর পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর ১০ মাস পর এই খবর এলো৷ তার মৃত্যু দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়। এসময় কয়েক মাস ধরে ইরানের রাস্তায় প্রায় অনুপস্থিত ছিল নৈতিকতা পুলিশ। 

বিক্ষোভের পর, ইরানি কর্তৃপক্ষ বাধ্যতামূলক হিজাব আইন প্রয়োগ থেকে বিরত ছিল, যা দেশটির ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পরপরই আরোপ করা হয়েছিল। 

আরও পড়ুন: সাগরে কাঁচা মাছ খেয়ে দুই মাস বেঁচে ছিলেন নাবিক

গত কয়েক মাস ধরে পুলিশ হিজাব লঙ্ঘনকারীদের শনাক্ত করতে নজরদারি ক্যামেরা ব্যবহার করছে, যাদেরকে সতর্কীকরণ, জরিমানা বা আদালতে হাজির হওয়ার জন্য পাঠানো হয়েছে। 

এমনকি, ড্রেস কোড লঙ্ঘন করা ব্যক্তিদের গাড়িতে থাকা অবস্থায় তাদের গাড়ি জব্দও করা যেতে পারে।


একাত্তর/এসজে

হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর