সরকারি কর্মচারীদের বেতন বাড়লো পাঁচ শতাংশ

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৫:৫৩ পিএম

সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে চাকরিরত সরকারি কর্মচারীদের ন্যূনতম প্রণোদনা এক হাজার টাকা। আর অবসরে যাওয়া সরকারি কর্মচারীরা পাবেন ন্যূনতম ৫০০ টাকা।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

গত ১ জুলাই থেকে এ সুবিধা প্রাপ্য হবেন কর্মরত ও অবসরে যাওয়া সরকারি কর্মচারীরা।

গত ২৫ জুন সরকারি কর্মচারীদের মূল বেতনের পাঁচ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী মেখ হাসিনা। সেদিন সংসদে বাজেটের ওপর সমাপনী বক্তৃতায় তিনি এ ব্যাপারে অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামালকে নির্দেশনা দেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে ২০১৫ সালের বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছিলেন। বেতন কমিশন গঠনের মাধ্যমে ওই বছর নতুন বেতন কাঠামো ঘোষণা করেছিল গত মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার।

ওই কাঠামোতে প্রতিবছর ৫ শতাংশ হারে বেতন বাড়ানোর কথা বলা হয়েছিল। সেসময় মূল্যস্ফীতি ওই হারে ছিল বলেও ৫ শতাংশ হার নির্ধারণ করা হয়েছিল।

সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি অনেক বেড়ে যাওয়ায় এবারের নতুন বাজেটে বেতন বাড়ানোর ঘোষণা আসবে বলে আলোচনা ছিল। অবশ্য গত ১ জুন বাজেট প্রস্তাবে এ বিষয়ে কোনো ইঙ্গিত দেননি অর্থমন্ত্রী।

মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি-বেসরকারি, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত এবং পেনশনভোগী ব্যক্তিবর্গকে ১ জুলাই থেকে ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ (প্রণোদনা) প্রদান করা হলো।


একাত্তর/কেএসএইচ

নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডের উপকরণ প্রণোদনা পাচ্ছেন এক লাখ ৪৭ জন কৃষক। 
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। নতুন এই বেতনকাঠামো গত এক জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। এর আওতায় প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা।
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর