মান হারিয়েছে ইউরোপের ক্লাব, আর ফিরবো না: রোনালদো

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৪:৩৭ পিএম

মহাসমারহে লিওনেল মেসিকে বরণ করে নিলো ইন্টার মিয়ামি। ঠিক তখনই  পর্তুগিজ গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অন্য সুরে কথা বললেন ইউরোপের সাবেক রাজা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি বলেন, ইউরোপিয়ান ক্লাবগুলো তাদের মান হারিয়েছে। আমি আর কখনও ইউরোপে ফিরবো না। 

প্রায় ছয় মাস আগে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার সিআর সেভেন । তিনি যখন আল নাসেরে যোগ দেন তখন অনেকের কাছেই হাসির পাত্র হয়েছিলেন। 

কিন্তু ছয় মাস না পেরোতেই দেখা যায় অন্য চিত্র। তার পথ অনুসরণ করেন কারিম বেনজেমা, কন্তেরাতো গেছেননই, পাইপলাইনেসহ আরও বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। বর্তমানে এই কাতারে নাম লিখালেন সন হিউং মিন । 

কিছুদিন আগে রোনালদোর আবারও রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন শোনা গিয়েছিলো। তবে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি এখানে দারুণ আছি, এখানেই থাকতে চাই। শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আর ইউরপিয়ান ক্লাবে ফিরবোনা ।  

তার বক্তব্যে ইউরপিয়ান ক্লাব নিয়ে ক্ষোভ স্পষ্ট হলেও, সৌদি লিগ নিয়ে বেশ আশাবাদী পর্তুগিজ সুপারস্টার। বলছেন, বছর খানেকের মধ্যেই টার্কিশ আর ডাচ লিগকেও ছাড়িয়ে যাবে এই উপসাগরীয় লিগ। 

সিআরসেভেন এমন কথা এমন দিনই বলছেন যখন তার দল স্প্যানিশ লিগের ক্লাব সেলতা ভিগোর বিপক্ষে প্রি-সিজনের ম্যাচে হেরেছে ৫-০ গোলে। যেই ম্যাচে কিনা রোনালদো খেলেছেন ৪৫ মিনিট। আর মার্সেলো ব্রোজোভিচের হয়েছে অভিষেক। 

নিশ্চিতভাবেই আবারও জমে উঠবে মেসি না রোনালদো-কে সর্বকালের সেরা? ১৬ বছর ধরে চলা এই তর্কটা। তবে স্ক্রিপ্ট বদলে এবার হবে কার লিগ সেরা। মেসির এমএলএস নাকি রোনালদোর সৌদি প্রো-লিগ। দেখা যাক কার জাদুতে বদলে যায় কোন মহাদেশ। 

‘কোথায় সৌদি লিগ আর কোথায় মেসির আমেরিকান লিগ’ এই বলে অ্যামেরিকান লিগকে খোঁচাও দিয়েছেন রোনালদো।


একাত্তর/পিএজে/এসি

বিশ্বকাপের শেষ ষোলোর দুরন্ত ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার ৩-২ ব্যবধানের সেই অবিশ্বাস্য রূপকথার প্রত্যাবর্তন নিয়ে ফুটবল দুনিয়ায় তোলপাড় চলছে। আর এমন এক নাটকীয় মহাকাব্যের পর...
বিশ্বকাপের শেষ বত্রিশের মঞ্চে শুক্রবার ভোর ৫টায় টরন্টোর মাঠে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে ফুটবলপ্রেমীদের কাছে এটি কেবল দুটি দলের নকআউট লড়াই নয়, বরং আধুনিক ফুটবলের দুই অবিসংবাদিত...
তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর