উত্তরাখণ্ডে ট্রান্সফরমার বিস্ফোরণে নিহত ১৬

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৬:০১ পিএম

ভারতের উত্তরাখণ্ডে অলকানন্দা নদীর তীরে ট্রান্সফরমার বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

মঙ্গলবার চামোলি জেলায় এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং পাঁচজন প্রহরী রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চামোলির পুলিশ সুপার প্রমেন্দ্র ডোভাল জানিয়েছেন, ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটলেও, বুধবার সকালে তাদের জানানো হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

এনডিটিভি জানায়, ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়ে চামোলির পিপলকোটি গ্রামের কাছে নদীর উপর একটি সেতু বিদ্যুতায়িত হয়।

ডোভাল জানান, তারা গ্রাম থেকে ফোন পেয়ে জানতে পারেন একজন প্রহরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। পুলিশ পরীক্ষা করতে গিয়ে দেখতে পায় ২১ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে। 

পরে ১৫ জন হাসপাতালে মারা যায় এবং বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে জেলার প্রধান হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

জেলা ম্যাজিস্ট্রেট হিমাংশু খুরানা বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে তা বিস্তারিত তদন্তের পরেই স্পষ্ট হবে, তবে মনে হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টের কারণেই মৃত্যু ঘটেছে। 


একাত্তর/এসজে

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর