মণিপুরে আরও দুই নারীকে ধর্ষণের অভিযোগ, পরিস্থিতি অগ্নিগর্ভ

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৮:১০ পিএম

ভারতের মণিপুরে দুই নারীকে যৌন নির্যাতনের ঘটনার একইদিনে মাত্র এক ঘন্টার ব্যবধানে আরও দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

৪ মে মণিপুরের রাজধানী ইম্ফলের ওই ঘটনায় ১৮ মে পুলিশের কাছে অভিযোগ করা হলেও এখনও কাউকে আটক করা হয়নি। 

এদিকে, আগের ঘটনায় আরও এক অভিযুক্তসহ মোট চার জনকে আটক করেছে পুলিশ। এরইমধ্যে মূল অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছেন এলাকার নারীরা। 

৪ মে ভারতের মণিপুরে দুই নারীকে যৌন নির্যাতনের মূল অভিযুক্তকে আটক করার পরই তার বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধ নারীরা। 

এ তথ্য নিশ্চিত করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরেন সিং বলেন, প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে মিরা পাইবি দলের নারী কর্মীরা। মণিপুরের সমাজ নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে। 

অন্যদিকে, মণিপুরের রাজধানী ইম্ফলের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হেমন্ত পান্ডে বলেছেন, যেহেতু অস্থিরতা চলছে, তাই নারীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে গোটা ভারতে বিক্ষোভ শুরু হয়। এর তীব্র নিন্দা জানিয়েছেন বিক্ষোভকারীরা। আর মণিপুরে নারীরা অনিরাপদ উল্লেখ করে বলেন, এই পরিস্থিতির জন্য সরকারই দায়ী। 

তারা বলেন, এটা শুধু মণিপুরের দুজন দুর্বল নারীর ওপর হামলা নয়। এটা সারা দেশের নারীদের ওপর হামলা। ভারতে তো সব ধর্ম, বর্ণের সব সংস্কৃতির শান্তিপূর্ণ সহাবস্থান থাকার কথা। 

এটাই আমাদের ঐতিহ্য। এ ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা। কোনোভাবেই এমন ঘটনা গ্রহণযোগ্য নয়। নারী অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ ও বিচারের দাবি চলবে।

তাদের প্রশ্ন, সরকার কোথায় ছিলো যখন মণিপুরে তাদের দুই কন্যাকে নগ্ন করে হাঁটানো হলো? পুলিশ কোথায় ছিলো? কোথায় ছিলো প্রধানমন্ত্রীর বেটি বাচাও আন্দোলন?

আরও পড়ুন: আন্দোলনে হেরেছে, ভোটেও হারবে বিএনপি: কাদের

নির্যাতিত দুই তরুণীর একজনের মা জানিয়েছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আর কোনোদিন সেই গ্রামেও ফিরতে পারবেন না বলেও জানান তিনি। 

ওই তরুণীর মা আরও বলেন, তিনি ওই ঘটনার পর থেকে মানসিকভাবে অসুস্থ। তার অভিযোগ, শুধু মেয়ের শ্লীলতাহানিই নয়, প্রাণ হারিয়েছেন তার স্বামী ও ছেলে।

গত ৪ মে মণিপুরে কুকি সম্প্রদায়ের দুই তরুণীর ওপর যৌন নির্যাতন করে মেইতেই সম্প্রদায়ের একদল যুবক। ঘটনাটির ভিডিও ভাইরাল হবার পর তোলপাড় শুরু হয় সারা ভারতে। 


একাত্তর/আরবিএস  

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর