ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১৫ জন নিহত, নিখোঁজ ১৯

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০২:১৯ পিএম

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে একটি ফেরি ডুবে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ ১৯ জনকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা। 

স্থানীয় সময় রোববার মধ্যরাতে ডুবে যাওয়া ফেরিটিতে ৪০ জন যাত্রী ছিলেন। তবে ডুবে যাওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। 

অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার স্থানীয় শাখার মুহাম্মাদ আরাফাহ বলেন, সকল নিহতদের শনাক্ত করা হয়েছে এবং মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বেঁচে যাওয়া ছয়জনকে এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উদ্ধারকারী সংস্থার শেয়ার করা ছবিগুলোতে স্থানীয় হাসপাতালের মেঝেতে কাপড়ে ঢাকা মরদেহ দেখা যাচ্ছে।

ফেরিটি দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশের রাজধানী কেন্ডারি থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে মুনা দ্বীপের একটি উপসাগর পেরিয়ে যাত্রীদের নিয়ে যাচ্ছিল।

১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ফেরি যোগাযোগের অন্যতম একটি মাধ্যম। যথাযথ নিরাপত্তা সরঞ্জামের অভাব এবং অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দেশটিতে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে থাকে। 


একাত্তর/এসজে

ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
পূর্ব ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূ-পৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি...
পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে সাত দশমিক সাত মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই কম্পন ও এর পরবর্তী কয়েক ডজন আফটারশকের পর অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক...
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর