ঝালকাঠিতে দুর্ঘটনা: সেই বাসের সুপারভাইজার গ্রেপ্তার

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১০:৩৭ এএম

ঝালকাঠির ছত্রকান্দায় ভয়াবহ বাস দুর্ঘটনার পর পালিয়ে থাকা সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। পুলিশের করা মামলায় এখনও পলাতক আছেন বাসের চালক ও সহকারী।

সোমবার বিকেলে জেলার রাজাপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে বরিশাল র‌্যাব-৮  এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফয়সাল। তিনি নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর (বটতলা) গ্রামের বাসিন্দা।

শনিবার (২২ জুলাই) সকাল সকাল সাড়ে ৯টার দিকে বাশার স্মৃতি পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬৫৪৯) নামে বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে ভান্ডারিয়া বাস স্ট্যান্ড হতে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি ঝালকাঠি মালিক সমিতির। পথে ছাত্রকান্দা নামক স্থানের গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের উত্তর পাশে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে যায়। এঘটনায় ১৭ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়। 

ওইদিনই মৃত ব্যক্তিদের সুরতাল রির্পোট তৈরি করে স্বজনের হস্তান্তর করা হয়। এ ঘটনায় হতাহতদের পরিবার থেকে মামলা না করলে পুলিশ বাদি হয়ে মামলা করে। এতে সুপারে ভাইজার ফয়সাল ছাড়াও বাসটির চালক এবং সহকারীকে আসামি করা হয়েছে। বর্তমানে তারা পলাতক।

এদিকে একাত্তরের অনুসন্ধানে জানা গেছে, বাসটির চালক যাত্রীদের সঙ্গে তর্ক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।

দুর্ঘটনায় নিহত শাহীন মোল্লা নামে এক যাত্রীর ছোট ভাই ও ওই বাসের যাত্রী সালাম মোল্লা জানান, বাসে অ‌তি‌রিক্ত যাত্রী নি‌তে নিষেধ করা হয়। এ নিয়ে চালক কিছু যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু ক‌রেন। এক পর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পুকু‌রে না‌মি‌য়ে দেন। 

সালাম বলেন, ওই বাসে করে বাবাকে চিকিৎসা করাতে দুই ভাই বরিশাল যাচ্ছিলাম। কিন্তু ওই সড়ক দুর্ঘটনায় বড় ভাই ও বাবাকে হারালাম। 

দুর্ঘটনার কারণ আরও খতিয়ে দেখতে একাত্তরের কথা হয় দুর্ঘটনায় পড়া বাসটির আরও কয়েকজন যাত্রীর সঙ্গে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

তারা বলেন, স্থানীয়ভাবে ছড়ানো হচ্ছে- ইজিবাইককে সাইড দিতে গিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বিষয়টি সত্য নয়। তাদের দাবি, দুর্ঘটনার সময় বাসের সামনে বা পেছনে কোনো ইজিবাইক ছিল না। স্থানীয় বাস মালিক সমিতি এই সড়কে ইজিবাইকগুলো ইতিমধ্যেই নিয়ন্ত্রণে রেখেছেন। ইজিবাইক নিয়ে যারা ভুল তথ্য ছড়াচ্ছেন তাদের অন্য উদ্দেশ্য থাকতে পারে।

সালামের মতো তারাও বলেন, দুর্ঘটনার আগে চালকের সঙ্গে বাসে অতিরিক্ত যাত্রী তোলা নিয়ে তর্ক চলছিল। ওই বাসের ছাদেও যাত্রী ছিল।


একাত্তর/এসি

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর