ইইউ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়: গিলমোর

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৬:৩৩ পিএম

ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে সংস্থাটির বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।

তিনি বলেছেন, আমরা জানি এখানে নির্বাচন আসছে। এই নির্বাচন  সুষ্ঠু ও স্বাধীনভাবে হোক, আমরা তাই চাই। আমাদের পর্যবেক্ষক দল দেখে গেছে। তারা রিপোর্ট দেবে।

ইইউ’র এই বিশেষ প্রতিনিধি বলেন, আমরা যখন নির্বাচনের বিষয়ে দেখি তখন শুধু নির্বাচনের দিন কী হয়েছে তা দেখি না। নির্বাচনের আগে কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে, বিভিন্ন দল রাজনীতি করতে পারছে কিনা, দলগুলোর কী অবস্থা, নির্বাচনের আয়োজন কীভাবে হচ্ছে তার সব কিছুই দেখি।

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেন। 

গিলমোর বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে মানবাধিকার খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানবাধিকার। আমরা মানবাধিকার শক্তিশালী করা ও ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে কথা বলেছি। 

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে। তবে অন্য দলগুলো নির্বাচনে আসার ব্যাপারে আলোচনা হয়নি। তবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট রিফর্ম নিয়ে কাজ করার কথা জানিয়েছি। একই সঙ্গে সুশীল সমাজের জন্য স্বাস্থকর পরিবেশ ও স্বাধীন গণমাধ্যম নিশ্চিতের ব্যাপারেও কথা বলেছি।

শাহরিয়ার আলম বলেন, জিএসপি পরের রিজমে কিভাবে কাজ করবে তা নিয়ে জাতীয় পর্যায়ের কমিটি হয়েছে। আমার ইইউ বিশেষ প্রতিনিধিকে জানিয়েছি, প্রধানমন্ত্রীর সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।

আরও পড়ুন: বিদেশি বিনিয়োগে মানবাধিকার পরিস্থিতি ভালো রাখুন: ইইউ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন ইমন গিলমোর। এ সফরে  গিলমোর রোহিঙ্গা ও মানবাধিকার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশে ইমোন গিলমোরের এটি দ্বিতীয় সফর। এর আগে ২০১৯ সালের জুনে তিনি প্রথম বাংলাদেশে আসেন। ওই সফর শেষে গিলমোর বাংলাদেশে শ্রম অধিকারসহ মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা বলেছিলেন। 

এবার ছয় দিনের বিশেষ সফরে ঢাকায় এসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক এই বিশেষ প্রতিনিধি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ঢাকায় থাকাকালে গিলমোর রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া অন্য অংশীজনদের সঙ্গে বৈঠক এবং মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা করবেন।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নিয়ে মূল বক্তব্য দেয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে 'বিশ্বাসযোগ্য, প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিক মানদম্পন্ন' বলে অভিহিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষণ মিশন। শনিবার, রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ...
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), এমনটাই জানিয়েছেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিদলের প্রধান ইভার্স ইজাবস। 
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর