ত্রয়োদশ সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য ও মানসম্মত: ইইউ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে 'বিশ্বাসযোগ্য, প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন' বলে অভিহিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষণ মিশন। শনিবার, রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশনের প্রধান আইভার্স আইজাবস এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে তাঁর পর্যবেক্ষণ তুলে ধরার সময় একথা জানান।

আইভার্স আইজাবস তাঁর বক্তব্যে বলেন, ২০২৬ সালের সংসদীয় নির্বাচন ছিল দক্ষভাবে পরিচালিত একটি বিশ্বাসযোগ্য নির্বাচন। এটি বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং আইনের শাসন পুনরুদ্ধারের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও যোগ করেন, এই নির্বাচনে জনগণের মৌলিক অধিকারগুলো ব্যাপকভাবে সংরক্ষিত ছিল এবং নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করে অংশীজনদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২০০৮ সালের পর এবারই প্রথম পূর্ণমাত্রার পর্যবেক্ষণ দল বাংলাদেশে পাঠিয়েছে ইউরোপীয় জোট। সংবাদ সম্মেলনে জানানো হয়, জানুয়ারির মাঝামাঝি থেকে ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক কাজ শুরু করেন। পরবর্তীতে স্বল্পমেয়াদী পর্যবেক্ষকসহ এই সংখ্যা দাঁড়ায় ২২৩ জনে।

নির্বাচনের দিন ইইউ সদস্য রাষ্ট্রসহ কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ডের পর্যবেক্ষকরা দেশের ৬৪টি জেলায় সরাসরি ভোটগ্রহণ, গণনা ও ফলাফল তালিকাভুক্ত করার প্রক্রিয়া তদারকি করেছেন।

ইইউ মিশনের পর্যবেক্ষণে নির্বাচনের দিনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর। পোলিং কর্মকর্তাদের দক্ষতা এবং প্রতিটি কেন্দ্রে রাজনৈতিক দলগুলোর পোলিং এজেন্টদের সরব উপস্থিতিকে নির্বাচনের স্বচ্ছতা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া রিটার্নিং কর্মকর্তাদের দ্রুত তথ্য প্রদান এবং মূলধারার গণমাধ্যমের ভূমিকারও প্রশংসা করেছে মিশন।

নির্বাচন সামগ্রিকভাবে সফল হলেও কিছু খামতির কথা তুলে ধরেছেন আইভার্স আইজাবস। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক সুযোগ সীমিত হওয়ায় নারীদের সমান অংশগ্রহণ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সব ক্ষেত্রে স্বাধীন অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি এবং আদিবাসী ও সংখ্যালঘুরা এখনো রাজনৈতিকভাবে কিছুটা প্রতিনিধিত্বহীন। মাঝেমধ্যে বিক্ষিপ্ত সহিংসতা এবং ইন্টারনেটে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের কারণে সৃষ্ট আতঙ্ক গণতান্ত্রিক প্রক্রিয়াকে কিছুটা ক্ষতিগ্রস্ত করেছে।

ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দলের প্রধান তমাস জডেকভস্কি বলেন, দেশ এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে। তিনি নবনির্বাচিত সংসদ ও সরকারকে সংস্কারগুলো বাস্তবায়নে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী মাসগুলোতে নির্বাচনের মানোন্নয়নে প্রয়োজনীয় সুপারিশসহ একটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে এই মিশন।

এআরএস
সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ইইউ অন্য দেশের মতো চাপিয়ে দেওয়া কোনো চরম অন্যায্য চুক্তি করবে না বলে...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নিয়ে মূল বক্তব্য দেয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছিল। গত ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর