রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৫:২৩ পিএম

রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আলম শেখেকে মৃত্যুদণ্ডের রায় ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এ মামলায় অপর দুই আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত।  

মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভিন এ রায় দেন। রায় প্রদানের সময় মূল আসামী আলম শেখ আদালতে হাজির ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৩ মে পারিবারিক কলহের জের ধরে কালুখালী উপজেলার চাদমৃগী গ্রামে নিজের স্ত্রী সুফিয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার স্বামী আলম শেখ। হত্যাকান্ডের পর স্বামী আলম শেখ পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন নিহতের ভাই আব্দুল হামিদ মণ্ডল বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, স্বামী কর্তৃক কুপিয়ে স্ত্রীকে হত্যা মামলায় আদালতের বিচারক দীর্ঘ শুনানী শেষে ফাঁসির আদেশ দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি। 

এই হত্যাকান্ডে জড়িত না থাকায় মামলার অপর দুই আসামী জিয়াউর রহমান ও সিদ্দিক মোল্লা মধুকে খালাস দিয়েছে আদালত।


একাত্তর/এআর

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর