বিএনপির সমাবেশ গোলাপবাগে, অন্য কোথাও নয়: ডিএমপি

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৬:১৩ পিএম

রাজধানীর নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে নয়, গোলাপবাগ মাঠে বিএনপিকে মহাসমাবেশ করার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার  খন্দকার গোলাম ফারুক। তিনি বলেছেন, বিএনপি গোলাপবাগ মাঠে চাইলে সমাবেশ করতে পারবে, অন্য কোথাও নয়।

বুধবার ডিএমপি কমিশনার বলেছেন, বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করে গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা বিএনপির প্রতিনিধি দলকে গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।

গত ২২ জুলাই বিএনপির অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশে ২৭ জুলাই সমাবেশের কর্মসূচি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (২৪ জুলাই) বিএনপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেয় দলটি। 

এর আগে আজ সকালে পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। আমরা পর্যালোচনা শেষে কয়েকটি দলকে অনুমতি দেবো।’

যারা অনুমতি পাবে তাদের রাজনৈতিক সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। জনগ‌ণের নিরাপত্তা বিঘ্নিত হ‌বে এমন কিছু সহ্য করা হ‌বে না। 

ডিএমপি কমিশনার বলেন, ২০১৫ সালের বোমা হামলার পর থে‌‌কে সতর্ক অবস্থা‌নে আইন শৃঙ্খলা বা‌হিনী। সমাবেশের পু‌রো এলাকা সি‌সি ক্যামেরার আওতায়সহ থাক‌বে সাদা পোশা‌কে পু‌লিশ থাক‌বে। একই সঙ্গে ডগ স্কোয়া‌ডের মাধ্যমেও তল্লা‌সি করা হ‌বে। 

আরও পড়ুন: বৃহস্পতিবার নগরজুড়ে কর্মসূচি, এড়াতে পারেন যেসব সড়ক

এসময় তিনি আ‌য়োজক‌দের উচ্চ আ‌ওয়া‌জে শব্দ না করা, গা‌য়ে চাদর জ‌ড়ি‌য়ে মি‌ছি‌লে না আসাসহ লাঠিসোটা, ব্যাগ না নিয়ে আসার পরামর্শ দেন।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ওয়ার্কিং ডেতে বিশাল বিশাল জনসভা করে লাখ লাখ লোককে রাস্তায় আটকে রাখার মতো বিষয়গুলো বিবেচনা করে, তারা যেন ভবিষ্যতে ওয়ার্কিং ডেতে না দিয়ে বন্ধের দিনগুলোতে কর্মসূচি গ্রহণ করেন।


একাত্তর/এসি

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর