ঢাবিতে সমাবেশের অনুমতি চাইলো ছাত্রলীগ

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৭:৪৯ পিএম

বৃহস্পতিবার রাজধানীর রাজপথ দখলে রাখার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। রাজধানীতে হতে যাওয়া সমাবেশে সর্বোচ্চ নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। তবে বায়তুল মোকারমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি। 

তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেসিয়াম মাঠ বা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আগামীকাল বৃহস্পতিবার সমাবেশের অনুমতি চেয়েছে ছাত্রলীগ।

আওয়ামী লীগের দুই সহযোগি সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের যৌথ সমাবেশ বৃহস্পতিবার। তিন সংগঠনের এই সমাবেশকে ঘিরে এখন নেতাকর্মীদের আনাগোনায় মুখর বঙ্গবন্ধু এভিনিউ এর দলীয় কার্যালয়। 

এরিমধ্যে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আলাদা কমিটি গঠন করে সংশ্লিষ্টদের সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। ছাত্রলীগও শেষ করেছে বৃহস্পতিবারের সব প্রস্তুতি। এই তিন সংগঠন বলছে, তাদের তরুণ নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হবে সমাবেশ। বিএনপি তাদের কর্মসূচিকে ঘিরে যাতে কোন নাশকতা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবে সংগঠনগুলো। 

সমাবেশ ছাড়াও রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নেবে নেতাকর্মীরা। সহযোগি সংগঠনগুলোর যৌথ এই সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। সে সাথে নেতাকর্মীদের নির্বাচন পর্যন্ত মাঠে থাকার নির্দেশনা আসছে।

বৃহস্পতিবার দুপুর থেকে মূল সমাবেশ শুরু হলেও সকাল থেকেই জড়ো হবেন নেতাকর্মীরা। হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। অন্যদিকে, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার বিএনপির মিত্র দলগুলোও রাজপথে নানা কর্মসূচি নিয়ে থাকছে।


একাত্তর/এআর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
প্রায় ছয় দশকের রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম, নির্বাচন, দলীয় নেতৃত্ব এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকেছেন আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১০ মে) আদালত এই আদেশ দেন। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর