দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, নিহত দুই

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৮:১৪ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকারের ধাক্কায় চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। 

বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার হাদিফকিরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন প্রাইভেটকার চালক মো. মাহবুব ও যাত্রী মো. মাইনুদ্দিন। 

কুমিরা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন জানান, ভোরে কক্সবাজার থেকে কুমিল্লা যাওয়ার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। 

আরও পড়ুন: মেহেরপুরে জামায়াতে ইসলামীর আট নারী কর্মী গ্রেপ্তার

তিনি জানান, এতে চালকসহ দুজন নিহত হন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার হেফাজতে নিয়েছে পুলিশ।


একাত্তর/এসজে

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর