বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই ফিরে যাচ্ছে আ. লীগের সমাবেশ

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১২:৫৫ পিএম

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই ফিরে যাচ্ছে আওয়ামী লীগের তিন সংগঠনের ‘শান্তি সমাবেশ’।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান।  

আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু গতকাল দিনভর নাটকীয়তা শেষে রাতে জানানো হয়- শুক্রবার বিকেল ৩টায় আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠেই তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।  

জানা যায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার রাষ্ট্রপতির পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারছে না আওয়ামী লীগের এই তিন সহযোগী সংগঠন। 

এর আগে বুধবার রাতে বিএনপিও তাদের সমাবেশ পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেয়, তারা নিজেদের সমাবেশের স্থান নির্ধারিত করেছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জায়গাটকে। 



একাত্তর/এআর

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির তিন সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বুধবার (২৮ মে)।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশি ইথিক্যাল হ্যাকিংগ্রুপ ‘সাইবার কমিউনিটি’র পক্ষ থেকে জানানো হয়েছে তারা ছাত্রলীগের পেজটি নিষ্ক্রিয় করেছে।
সমাবেশের শুরুতেই আন্দোলনে আহতরা তুলে ধরেন তাদের দুর্দশার কথা। যাদের রক্তের বিনিময়ে বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে তাদের সাথে অন্যায় করা হচ্ছে বলেও দাবি করেন তারা।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর