তরুণদের প্রতি ব্যালট বিপ্লবের আহ্বান নাগরিক কমিটির

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৮:১৫ পিএম

দেশ থেকে সন্ত্রাসবাদ, পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদ বিলোপ করতে তরুণদের ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। শুক্রবার, কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার অভ্যুত্থানের ১০০ দিন ও জুলাই গণহত্যায় দায়ী আওয়ামী লীগের বিচারের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি একথা জানান। সমাবেশে সরকারের বিভিন্ন কাজের সমালোচনাও করেন বক্তারা। 

ছাত্র-জনতার অভ্যুত্থানের ১০০ দিন। আর এই দিনকে সামনে রেখে শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক নাগরিক সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ১০০ দিন উপলক্ষে জুলাই গণহত্যার দায়ী আওয়ামী লীগের বিচার এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিতে নাগরিক সমাবেশ’ শিরোনামে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশের শুরুতেই আন্দোলনে আহতরা তুলে ধরেন তাদের দুর্দশার কথা। যাদের রক্তের বিনিময়ে বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে তাদের সাথে অন্যায় করা হচ্ছে বলেও দাবি করেন তারা। ঢাকার বিভিন্ন এলাকায় গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নেতারাও সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন। ফ্যাসিবাদের দোসরদের সাথে মিলিত হয়ে অন্য রাজনৈতিক দলগুলো রাজনৈতিক মীমাংসার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেছেন তারা।

এ সময় জাতীয় নাগরিক কমিটির নেতারা অভিযোগ করেন, রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে আওয়ামী দোসররা বহাল তবিয়তে থেকে আওয়ামী লীগকে রক্ষা করার চেষ্টা করছে। 

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রযন্ত্রের প্রশাসনিক জায়গায় বিভিন্ন পোস্ট রয়েছে, সেখানে ফ্যাসিবাদে দোসররা বিরাজমান। তারা ভেতর থেকে আওয়ামী লীগকে রক্ষা করার প্রচেষ্টা চালাচ্ছে। অতি দ্রুততম সময়ের মধ্যে ব্যুরোক্রেসি, আর্মি, র‍্যাব, পুলিশ ও আমলাতন্ত্র যেখানে ফ্যাসিবাদের দোসর এখনো বিরাজমান, অতি দ্রুত তাদের বিদায় করতে হবে।

তিনি বলেন, যদি এমন ধারণা হয় যে, আমলাতন্ত্রে যারা সিনিয়র রয়েছেন, যারা খুনের নির্দেশ দিয়েছেন, তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে হয়তো আরও একটি যুদ্ধে নামতে হবে। আগামীর দিনে ছাত্ররা প্রশাসন চালাবে, সচিবালয় চালাবে। সেই জায়গাগুলো থেকে জনগণের শক্তির যে কেন্দ্রবিন্দু আছে সেই কেন্দ্রবিন্দুতে আমরা আবারও ব্যাক করতে বাধ্য হবো।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল টাকার বিনিময়ে, মামলার বিনিময়ে যেভাবেই হোক একটা পলিটিক্যাল সেটেলমেন্টে গিয়েছেন। সেগুলো সমাজের কাছে স্পষ্ট। বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার রাষ্ট্র রূপান্তরে আপনারা যদি বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের মতো তরুণদের একটি ব্যালট বিপ্লব হবে।

জুলাই বিপ্লব নিয়ে তিনি বলেন, আহতদের নিয়ে কোনো রাজনীতি করা চলবে না। শহীদদের নিয়ে কোনো রাজনীতি চলবে না।

জাতীয় নাগরিক কমিটির সদস্য মশিউর রহমান বলেন, শেখ হাসিনার পতন হলেও তার পা ছুঁয়ে সালাম করা রাষ্ট্রপতিকে আমরা পদত্যাগ করাতে পারিনি। বাকশালের মূলনীতি আর সংবিধানের মূলনীতি এক। সেই সংবিধান দিয়ে কি রাষ্ট্র চলবে? ছাত্ররা যখন বলছে রাষ্ট্রপতির পদত্যাগ করতে হবে, তখন রাজনৈতিক দলগুলোর নেতারা বলছে রাষ্ট্রপতিকে চাপ দিয়ে কাজ করানো যাবে, উনি থাক। তারা নির্বাচন দিয়ে দ্রুত রাষ্ট্রক্ষমতায় আসতে চায়।

জাতীয় নাগরিক কমিটির সদস্য আকরাম হুসেইন বলেন, আওয়ামী লীগকে যারা ফ্যাসিস্ট বলতে ভয় পায়, তাদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ ফ্যাসিবাদকে দেশ থেকে চির নির্মূল করা না পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে।

এআরএস
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার দু’টি বড় আবাসন প্রকল্পের উদ্যোগ নিয়েছে।
একটি দলের নেতারা দিনের বেলায় হাঁকডাক করে বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেও রাতের বেলায় দলটির নেতাদের বাসায় গিয়ে ধর্না দেয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। 
উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত...
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর