রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৩:২২ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে বাধা নেই। তারা যেন আইন মেনে চলে। কোনোভাবেই যেন জনদুর্ভোগ তৈরি না করে। 

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আন্তর্জাতিক মাদক দ্রব্য পাচারবিরোধী দিবস উদযাপন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যেন জানমালের ক্ষতি না করে, ধ্বংসাত্মক কাজ না করে। 

নিরাপত্তা বাহিনী দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপিকে বলবো রাস্তা পরিহার করে সমাবেশ করুন। রাস্তা আটকালে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে। যদি কোনো ঝামেলা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলেও জানান আসাদুজ্জামান খান।

আরও পড়ুন: বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই ফিরে যাচ্ছে আ. লীগের সমাবেশ

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। সীমান্তে মাদকের বিরুদ্ধে কাজ অব্যাহত রাখতে হেলিকপ্টার কিনে দেয়া হয়েছে, নজরদারি বাড়াতে কাজ করা হচ্ছে। 

তিনি আরও বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্সনীতি অব্যাহত আছে কারণ উন্নত বাংলাদেশ গঠনে মাদক বড় সমস্যা।


একাত্তর/আরবিএস  

ভারত সরকারের কঠোর সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একদিকে আপনারা ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইবেন—তা...
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার জন্য দায়ী দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আগামী পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাঁচ আগস্ট ঘিরে কোনো নাশকতা হতে পারে বলে মনে করি...
চলমান শিক্ষার্থী আন্দোলনের নেপথ্যে সরকারকে বিব্রত করার এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, পেছনে যে-ই থাকুক না...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর