রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক তরুণীকে দল বেধে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে অভিযুক্ত ওই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে পাঁচজনকে আসামি করে ওই তরুণী বালিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পর যে দুইজনকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে- তারা হলেন বালিয়াকান্দি উপজেলা জংগল ইউনিয়নের অলংকারপুর গ্রামের মো. ইসরাফিল মোল্লা (১৯) ও একই গ্রামের মো. খাইরুল মৃধা (২০)।
এ ঘটনায় এখনও তিনজন পলাতক রয়েছেন। তারা হলেন, বালিয়াকান্দি উপজেলা জংগল ইউনিয়নের অলংকারপুর গ্রামের তামিম মুন্সি (১৯), একই এলাকার বিপ্লব মোল্লা (১৯) এবং পল্লব মোল্লা (২১)।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গতকাল সন্ধ্যায় এক তরুণীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
তরুণীর বরাতে তিনি জানান, গ্রেপ্তার দুইজনের মধ্যে একজনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। সেই প্রথমে ওই তরুণী ধর্ষণ করলে বাকিরাও তাকে ধর্ষণ করে।
আরও পড়ুন: নিখোঁজের ১৮ দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ওসি জানান, নির্যাতনের শিকার ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুইজনেক আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলমান।
একাত্তর/আরএ
