দিনিপ্রোর আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১১:১১ এএম

পূর্ব ইউক্রেনের শহর দিনিপ্রোর আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন আহত হয়েছে। 

বিবিসির বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় দিনিপ্রোতে ক্ষেপণাস্ত্র হামলায় একটি বড় আবাসিক ভবনের উপরের তলা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই হামলায় ভবনে বাস করা পাঁচ বাসিন্দা আহত হয়েছেন।

ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসেস (এসবিইউ) এর অন্তর্গত একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি ভবনগুলোর ক্ষতির জন্য 'রাশিয়ান ক্ষেপণাস্ত্র সন্ত্রাস'কে দায়ী করেন।

জেলেনস্কি টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যাতে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোঁয়া উঠছে এবং রাস্তায় আগুন লেগেছে।

তিনি আরও জানায়, ঘটনার পর তিনি এসবিইউ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জরুরি সেবা এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।

আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক বলেছেন, আহতদের মধ্যে ১৪ ও ১৭ বছর বয়সী দুই শিশু রয়েছে। তাদেরকে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তার মতে, রাত সাড়ে আটটায় ঘটে যাওয়া এই ঘটনায় কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

দিনিপ্রোর মেয়র বরিস ফিলাতোভের বলেন, সর্বশেষ ঘটনায় তৃতীয়বারের মতো এসবিইউ বিল্ডিংকে রাশিয়ার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ তিনি জানায়, দুটি ভবনই অনেকাংশে খালি ছিল,  আবাসিক ভবনটি সম্প্রতি তৈরি সম্পন্ন হয়েছে।

রাশিয়া শুক্রবার জানিয়েছে, তারা ইউক্রেন সীমান্তবর্তী দক্ষিণ রোস্তভ অঞ্চলে দুটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলা করেছে। মস্কো আরও জানায়, দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর তাগানরোগে ১৫ জন আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রথম এস২০০ ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল প্রায় দুই লাখ ৫০ হাজার মানুষের শহরের 'আবাসিক অবকাঠামো'। এর কিছুক্ষণ পরে তারা আরও জানায়, আজভ শহরের কাযানে দ্বিতীয় এস২০০ ক্ষেপণাস্ত্র একটি জনবসতিহীন এলাকা ভূপাতিত হয়েছে। 

আরও পড়ুন : অস্ট্রেলিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে চার ক্রু নিখোঁজ

রোস্তভ অঞ্চলের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেছেন, মধ্য তাগানরোগের 'চেখভ গার্ডেন' ক্যাফেতে একটি বিস্ফোরণে ১৫ জন লোক 'হালকা আঘাত' পেয়েছেন।


একাত্তর/পিএজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর